Nil Sashthi: সামনেই নীলষষ্ঠী, বিশেষ দিনে বানিয়ে ফেলুন সাবুদানার এই রেসিপি…..

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সামনেই নীলষষ্ঠী, বিশেষ দিনে বানিয়ে ফেলুন সাবুদানার এই রেসিপি। কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ! আর এই ১৩টি পার্বণের মধ্যে অন্যতম হল নীল পুজো বা নীল ষষ্ঠী। চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালন করা হয় নীল ষষ্ঠী। নীল ষষ্ঠীর পরের দিন চৈত্র সংক্রান্তি অর্থাত্‍ চৈত্র মাসের শেষ দিন। আর তার পরের দিন পয়লা বৈশাখ, অর্থাত্‍ বাংলা নববর্ষের শুরু।

আরও পড়ুন: KKR: ইডেনেও কি বৃষ্টির কোপে কেকেআর? কী বলছে হাওয়া অফিস

WhatsApp Image 2023 04 06 at 1.35.38 PM 2

নীল ষষ্ঠী ২০২৩ দিনক্ষণ: এই বছর আগামী ১৩ এপ্রিল বৃহস্পতিবার পালিত হবে নীল ষষ্ঠী। বাংলা ক্যালেন্ডার অনুসারে সেদিন ২৯ চৈত্র ১৪২৯। এই পুজোর দিন মায়েরা সারাদিন নির্জলা উপোস রেখে সন্ধের পর শিবলিঙ্গে জল ঢালে। এরপর মহাদেবের পুজো করে, প্রসাদ খেয়ে নিজেদের উপবাস ভঙ্গ করেন।

সামনেই নীলষষ্ঠী, বিশেষ দিনে বানিয়ে ফেলুন সাবুদানার এই রেসিপি
সামনেই নীলষষ্ঠী, বিশেষ দিনে বানিয়ে ফেলুন সাবুদানার এই রেসিপি

এই নীলষষ্ঠীর দিনে অনেকেই ব্রত পালন করেন। ব্রত পালন করার মধ্য দিয়ে অনেক নিয়মনিষ্ঠা মেনে চলতে হয়। কিন্তু অনেকেই সারাদিন না খেয়ে উপোস করে থাকতে পারেন না। তাছাড়াও উপোস ভাঙার পরে সমস্ত কিছু খাওয়াও যায় না। তাই এবার আপনাদের জন্য এক ধরনের হালকা খাবারের রেসিপি রইল। যা খুব সহজেই সাবুদানা দিয়ে বানিয়ে নিতে পারবেন। তাই আর দেরি না করে চলুন চটজলদি দেখে নিন কিভাবে বানায় এই রেসিপি।

WhatsApp Image 2023 04 06 at 1.35.38 PM 1

সাবুদানার পোলাও বানানোর উপকরণ:
১৫০ গ্রাম সাবু দানা
৪০ গ্রাম কাজুবাদাম
২টো মাঝারি আলু
২০ গ্রাম কাঁচা বাদাম
১/২ টেবিল-চামচ গোলমরিচ
১ চা-চামচ সাদা তেল
১ টেবিল-চামচ ঘি
৫০ গ্রাম ধনেপাতা
৭টি কাঁচা লঙ্কা
২ টেবিল-চামচ লেবুর রস
১ চা-চামচ গোটা সরষে
স্বাদমতো লবণ

সামনেই নীলষষ্ঠী, বিশেষ দিনে বানিয়ে ফেলুন সাবুদানার এই রেসিপি

WhatsApp Image 2023 04 06 at 1.35.38 PM 2
সামনেই নীলষষ্ঠী, বিশেষ দিনে বানিয়ে ফেলুন সাবুদানার এই রেসিপি

সাবুদানার পোলাও বানানোর পদ্ধতি:
১, প্রথমে ৪-৫ ঘণ্টা ধরে সাবুদানা ভিজিয়ে রাখুন। তারপর সাবুদানাগুলিকে ভালভাবে ধুয়ে ও জল ঝরিয়ে আলাদা করে রাখুন।
২, এরপর আলু নিয়ে সেটাকে মাঝারি আঁচে রেখে সেদ্ধ করে নিতে হবে। আলু মোটামুটি নরম হয়ে এলে আঁচ বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে।
৩, ঠান্ডা হলে আলুর খোসা ছাড়িয়ে ডুমো-ডুমো করে কেটে নিতে হবে। এর পর ধনেপাতা এবং লঙ্কা কুচিয়ে রাখতে হবে।

৪, এবার মাঝারি আঁচে একটা কড়াই বসাতে হবে। কড়াইটা গরম করে তাতে কাঁচা বাদাম দিয়ে শুকনো খোলায় ভেজে তুলতে হবে। এরপর তাতে তেল দিয়ে গরম করতে হবে। তেলটা গরম হলে তার মধ্যে কাজুবাদামগুলি খানিক ভেজে তুলে রাখতে হবে।
৫, এরপর ওই একই কড়াইয়ে ঘি দিয়ে ঘি-টা গরম করে তার মধ্যে গোটা সরষে ফোড়ন দিতে হবে। ফোড়নের গন্ধ বেরিয়ে এলে তার মধ্যে কুচিয়ে রাখা লঙ্কা ছেড়ে দিতে হবে। খানিক নাড়াচাড়া করে এ বার কেটে রাখা আলু ঘিয়ের মধ্যে ছেড়ে দিতে হবে। আলুটা ভাজা হলে লালচে বাদামি রঙের দেখাবে।

৬, আলু ভাজা হলে তার মধ্যে সাবুদানা যোগ করতে হবে। নাড়াচাড়া করে এ বার লেবুর রস, গোলমরিচের গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে। পুরোটা মেশানোর পর ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে ২-৩ মিনিট রেখে দিতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন