নজরবন্দি ব্যুরো: বড় খবর! নতুন কোচ চূড়ান্ত করে ফেলল ইস্টবেঙ্গল। আইএসএলের সফলতম প্রশিক্ষককেই এবার নিয়ে আসছে লাল-হলুদ!



সূত্রের খবর, সুপার কাপের আগেই কোচ ঠিক করে ফেলল ইস্টবেঙ্গল। এফসি গোয়া এবং মুম্বই সিটি এফসি-র কোচ ছিলেন লাল-হলুদ শিবিরের এই নতুন কোচ। ক্রীড়া মহলের মতে, আইএসএলের সফলতম কোচ ছিলেন তিনিই। তাছাড়াও ট্রফির বিচারে এই কোচের কাছে আর কেউ নেই। তিনি আর কেউ নন, তিনি হলেন, সের্জিয়ো লোবেরা। অর্থাৎ স্টিফেন কনস্ট্যান্টাইনের জায়গায় আসতে চলেছেন সের্জিয়ো লোবেরা।

প্রসঙ্গত, প্রথম থেকেই ময়দান চত্বরে এই সংবাদটি ঘুরছিল। সংবাদটি হল, সার্জিও লোবেরা নেওয়ার জন্যই নাকি এবার অল আউট ঝাঁপাতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। তবে এক্ষেত্রে আগে ভাগে দেখা দিয়েছিল আরও একটি সমস্যা। আসলে প্রথম থেকেই সিটি গ্রুপের সাথে চুক্তি থাকার সুবাদে বর্তমানে তাদের এক্সিট ক্লজ গুলি খতিয়ে দেখছেন লোবেরা। তবে অবশেষে সব ঠিক থাকায় তাকে আনতে আর কোনও সমস্যা রইল না লাল-হলুদের।
বড় খবর, কোচ ঠিক করে ফেলল ইস্টবেঙ্গল
তাছাড়াও অন্যদিকে, আরেক স্প্যানিশ কোচের দিকে নজর রাখছিল ইস্টবেঙ্গল। তিনি কার্লোস কুয়াদ্রাত। সূত্রে জানা যাচ্ছিল যে, লোবেরা কে না পাওয়া গেলে কার্লোস কুয়াদ্রাতকেই দায়িত্ব দেওয়ার কথা ভাবছিল ক্লাব। বলাবাহুল্য, কোচিং কেরিয়ারে এর আগে যথেষ্ট সফল থেকেছেন এই কুয়াদ্রাত। একটা সময় বেঙ্গালুরু এফসিকে আইএসএল চ্যাম্পিয়ন করার প্রধান কারিগর ছিলেন এই স্প্যানিশ কোচ। যার ফলে তাঁর সঙ্গেও নাকি কথাবার্তা শুরু করেছিল ইষ্টবেঙ্গল।









