নজরবন্দি ব্যুরো: অশান্তির আবহেই ফের আতঙ্ক রিষড়ায়! ভর দুপুরে আচমকা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রিষড়ায় রাজ্য বিদ্যুতের সাব স্টেশনে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৩টি ইঞ্জিন। এই ঘটনায় রীতিমত আতঙ্কিত এলাকাবাসিরা। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবা!
আরও পড়ুন: Avalanche: ভয়াবহ তুষারধসে কমপক্ষ মৃত্যু শিশু সহ ৬ জনের, বরফের নীচে আটকে বহু পর্যটক



দমকল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বাঙ্গিহাটি এলাকায় ২ নম্বর জাতীয় সড়ক অর্থাৎ দিল্লি রোডের কাছে ওই সাব স্টেশনে আগুন লাগে। আগুন লাগার ঘটনাটি সর্ব প্রথম স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। এরপরেই দমকলে খবর দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। কিন্তু, এখনও পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কীভাবে এই আগুন লাগল? খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা।



প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগেই ভরদুপুরে আচমকা শিয়ালদহে বি আর সিং হাসপাতালে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমত আতঙ্কিত এলাকাবাসী। ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩টি ইঞ্জিন। কিন্তু এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যদিও হাসপাতালে আগুন লাগার ঘটনায় রোগী ও তাঁদের পরিজনদের মধ্যেই যথেষ্ট উদ্বেগ ছড়ায়।
রিষড়ায় রাজ্য বিদ্যুতের সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাহত বিদ্যুৎ পরিষেবা

অন্যদিকে, রিষড়া জুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। ট্রেন না পেয়ে রীতিমত দুর্ভোগে নিত্যযাত্রীরা। উল্লেখ্য, সোমবার রাতে রিষড়ার রেল স্টেশনের কাছে ৪ নম্বর গেটে অশান্তি ছড়ায়। চন্দননগর কমিশনারেট, হুগলি গ্রামীণ পুলিশ, রেল পুলিশের যৌথ অভিযানে রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সকাল থেকে এলাকা জুড়ে টহল দিচ্ছে বিরাট পুলিশ বাহিনী।







