গীতাঞ্জলি স্টেডিয়ামের পাশেই অ্যাক্রোপলিস মল। জানা যাচ্ছে, শপিং মলের কর্মী ও উপস্থিত ক্রেতাদের সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে আশ্রয়ের জন্য। দ্রুত খালি করে দেওয়া হয়েছে শপিং মল। ভেন্টিলেশন চালু রাখতে মলের কাচ ভেঙে ধোঁয়া বার করা হচ্ছে। গার্ডরেল দিয়ে মল ঘিরে ফেলা হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে গোটা শপিং মল।