দমদমের ঝুপড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

Dum Dum: উপস্থিত রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং দমদমের বিদায় সংসদ সৌগত রায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক
শনিবার বেলা ১২টার পর পর আগুন লাগার ঘটনা জানা যায়। ভয়াবহ এই আগুন ছড়িয়ে পড়ে আশে পাশের এলাকাতেও। ঘিঞ্জি এলাকায় আগুন তাড়াতাড়ি ছড়িয়ে যাবার আশঙ্কা থাকলেও সঠিক সময়ে দমকল ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। হাজির হয়েছে পুলিশকর্মীরাও।
দমদমের ঝুপড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
দমদমের ঝুপড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
ঘটনাস্থলে এসে দমকল মন্ত্রী সুজিত বসু বলেছেন, “খবর পেয়েই আমি ঘটনাস্থলে এসেছি। দমকল বিভাগ নিজেদের কাজ করছে। ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। দ্রুততার সঙ্গে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্য়বস্থা করা হবে সরকারের তরফ থেকে।”
domkol

দমদমের ঝুপড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এলাকাবাসী। ৪০-৫০টি বাড়ি পুড়ে গিয়েছে। গ্যাস সিলিণ্ডার ফেটেই এই আগুন লাগার সূত্রপাত বলে প্রাথমিক ধারণা। একাংশের অভিযোগ, দমকল খবর পেয়েও আসতে সময় নিয়েছে। যদিও তা মানতে নারাজ দমকল মন্ত্রী সুজিত বসু। ঘটনাস্থলে উপস্থিত দমদমের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী জানিয়েছেন, “আগুন লাগার কারণ তদন্ত হোক, তবে আগে সবাই হাতে হাতে সাহায্য করে পরিস্থিতিকে সামাল দিক। এটাই অনুরোধ করব।”

দমদমের ঝুপড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত