দুর্ঘটনার কবলে কোরবা এক্সপ্রেস, আগুনে ভস্মীভূত ৩ টি কামরা

বিশাখাপত্তনমে স্টেশনে দুর্ঘটনার কবলে কোরবা এক্সপ্রেস, দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুনে ভস্মীভূত ৩ টি কামরা। যদিও কোন হতাহতের খবর মেলেনি। ঘটনাস্থলে যায় দমকলের ইঞ্জিন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিশাখাপত্তনমে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন। দাঁড়িয়ে  থাকা কোরবা এক্সপ্রেসে লাগে আগুন। ট্রেনের পরপর ৩টি এসি কামরায় আগুন লেগে যায়।  বি৬, বি৭, এম১ কামরায় আগুন লেগে যায় ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল। আগুন লেগে একেবারে ভস্মীভূত হয়ে যায় ট্রেন। তবে কীভাবে ট্রেনে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

সূত্রের খবর, ট্রেন টি কোরবা থেকে বিশাখাপত্তনমে সকাল ৬ টা ৩০ মিনিট নাগাদ ঢোকে। তাররেই খালি হয়েজায় ট্রেনটি। এরপর ট্রেনটি কারসেড যাওয়ার কথা ছিল। ফলে ফাঁকা ট্রেনে আগুন লাগায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এরপর দ্রুত সেই আগুন নিভিয়ে ফেলেন দমকল কর্মীরা। তবে ওই তিনটি বগি বাকি ট্রেনের কোনও কামরায় আগুন লাগেনি বলে জানিয়েছে রেল।

যাত্রীরা আগুন দেখতে পেয়েই সেই খবর দেয় রেল কর্তৃপক্ষকে। ঘটনায় রীতিমতো আতঙ্কে ভুগতে শুরু করেছেন যাত্রীরা। আবারও প্রশ্নের মুখে সেই রেল যাত্রীদের নিরাপত্তা। এবার কি তবে জীবন বাজী রেখেই কোর্রতে হবে ট্রেন যাত্রা। বার বার ট্রেনের দুর্ঘটনা নিয়ে এমনই প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে যাত্রীদের মধ্যে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই অগ্নিকান্ডের ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে ফরেন্সিক বিশেষজ্ঞদেরও ডাকা হয়েছে। ফরেন্সিক পরীক্ষার পরেই ট্রেনে আগুন লাগার কারণ সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত