হাওড়ার ভোজ্য তেলের গুদামে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুজোর আগে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড! এবার হাওড়ার সাঁকরাইলে ভোজ্য তেলের গুদামে বিধ্বংসী আগুন। ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১২টি ইঞ্জিন। তবে কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: Bangla Pokkho: পুরনিয়োগে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হোক, কমিশনে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ বাংলা পক্ষের

সূত্রের খবর, সপ্তাহের শেষে শনিবার হাওড়ার সাঁকরাইলে ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি ভোজ্য তেলের গুদামে ভয়াবহ আগুন লেগে যায়। এরপরে ঘটনাটি স্থানীয়দের নজরে আসলে খবর দেওয়া হয় দমকলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১২টি ইঞ্জিন।

হাওড়ার ভোজ্য তেলের গুদামে বিধ্বংসী আগুন, কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয়
হাওড়ার ভোজ্য তেলের গুদামে বিধ্বংসী আগুন, কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয়

অগ্নিকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিনে সকালবেলা আগুন লেগে যায় ওই গুদামে। প্রথমে গুদামের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। যেহেতু গুদামে প্রচুর পরিমাণে ভোজ্য তেল থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্মীরা। পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী।

হাওড়ার ভোজ্য তেলের গুদামে বিধ্বংসী আগুন, কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয়

প্রসঙ্গত, চলতি সপ্তাহের বৃহস্পতিবারই মহেশতলা পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের আকড়া কৃষ্ণনগর এলাকায় কাপড়ের গোডাউনে আগুন লেগেছিল। এরপরেই এই খবর পেয়েই ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিল দমকলের দু’টি ইঞ্জিন। জানা গিয়েছিল, ওই গোডাউনের যে অংশে আগুন লেগেছে সেখানে প্রচুর পরিমাণে কাপড় মজুত করা ছিল। ফলে আগুন লেগে যাওয়ায় সব কিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আর সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না-কাটতেই ফের আগুন লাগে মহেশতলার একটি প্লাস্টিকের গুদামে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের আটটি ইঞ্জিন। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।

হাওড়ার ভোজ্য তেলের গুদামে বিধ্বংসী আগুন, কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয়

হাওড়ার ভোজ্য তেলের গুদামে বিধ্বংসী আগুন, কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয়

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর