২৪ ঘণ্টা কাটতে না-কাটতেই ফের আগুন মহেশতলায়, ঘটনাস্থলে দমকলের আটটি ইঞ্জিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ২৪ ঘণ্টা কাটতে না-কাটতেই ফের আগুন মহেশতলায়। এবার জ্বলল প্লাস্টিকের গুদাম! অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমত শোরগোল ছড়িয়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই দমকলের আটটি ইঞ্জিন পৌঁছেছে ঘটনাস্থলে। তবে দমকল সূত্রে খবর, কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৩ অক্টোবর, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী

প্রসঙ্গত, চলতি সপ্তাহের বৃহস্পতিবারই মহেশতলা পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের আকড়া কৃষ্ণনগর এলাকায় কাপড়ের গোডাউনে আগুন লেগেছিল। এরপরেই এই খবর পেয়েই ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিল দমকলের দু’টি ইঞ্জিন। জানা গিয়েছিল, ওই গোডাউনের যে অংশে আগুন লেগেছে সেখানে প্রচুর পরিমাণে কাপড় মজুত করা ছিল। ফলে আগুন লেগে যাওয়ায় সব কিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

২৪ ঘণ্টা কাটতে না-কাটতেই ফের আগুন মহেশতলায়, এবার জ্বলল প্লাস্টিকের গুদাম
২৪ ঘণ্টা কাটতে না-কাটতেই ফের আগুন মহেশতলায়, এবার জ্বলল প্লাস্টিকের গুদাম

আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার সকালে আগুন লেগে যায় মহেশতলা এলাকার একটি প্লাস্টিকের গুদামে। এরপরেই এই ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই দমকলের আটটি ইঞ্জিন পৌঁছেছে ঘটনাস্থলে। পাশাপাশি যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। তবে দমকল সূত্রে খবর, কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়।

২৪ ঘণ্টা কাটতে না-কাটতেই ফের আগুন মহেশতলায়, এবার জ্বলল প্লাস্টিকের গুদাম

২৪ ঘণ্টা কাটতে না-কাটতেই ফের আগুন মহেশতলায়, এবার জ্বলল প্লাস্টিকের গুদাম

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর