নজরবন্দি ব্যুরো: বড় বিপর্যয়! ভয়াবহ তুষারধসের কবলে সিকিমের গ্যাংটক! তুষারধসে কমপক্ষ মৃত্যু হয়েছে শিশু সহ ৬ জনের। নিহতদের মধ্যে চারজন পুরুষ, একজন মহিলা এবং একজন শিশুও রয়েছে। পাশাপাশি বরফের নীচে আটকে পড়েছেন বহু পর্যটক। এছাড়াও মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: IPL 2023: এবারের পার্পল ক্যাপের দৌড়ে রয়েছেন কারা?



SP #Gangtok, Sikkim Police Mr. Tenzing Lodrn Lepcha has confirmed that six people have been killed including a child after #Avalanche hits 17th Mile near Changu today afternoon. Rescue operation is on progress pic.twitter.com/dBXL2euIzw
— Dr. Sandeep Seth (@sandipseth) April 4, 2023
সূত্রের খবর, মঙ্গলবার দুপুর ১২টা বেজে ২০ মিনিট নাগাদ মোট ১৭ মাইল এলাকা, গ্যাংটক-নাথুলা পাসের সংযোগকারী, জওহরলাল নেহরু সড়কের উপর ধস নামে। আর এই ধসের জেরেই ছয় পর্যটকের মত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১১ জন। যদিওবা এখনও পর্যন্ত ওই ধসে কমপক্ষে ৮০ জন পর্যটক আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। সিকিম পুলিশ, সিকিমের ট্র্যাভেল অ্যাসোসিয়েশন, পর্যটন দফতর, ভারতীয় সেনাবাহিনী এবং যানবাহন চালকদের দ্বারা উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ভারতীয় সেনা সূত্র জানায়, গভীর উপত্যকা থেকে ছয়জন সহ এখনও পর্যন্ত ২২ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে এবং তাদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পাশাপাশি এক মহিলাকে তুষার নীচ থেকে উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই STNM হাসপাতালে পাঠানো হয়েছে। সেইখানেই চিকিৎসাধীন তিনি।
ভয়াবহ তুষারধসে কমপক্ষ মৃত্যু শিশু সহ ৬ জনের, শুরু হয়েছে উদ্ধারকাজ

চেকপোস্টের ইন্সপেক্টর জেনারেল সোনম তেনজিং ভুটিয়ার শেয়ার করা তথ্য অনুসারে, “মাত্র ১৩ তম মাইলের জন্য পাস জারি করা হয়। কিন্তু পর্যটকরা জোর করে ১৫ তম মাইলে যাচ্ছে। ঘটনাটি ১৫ তম মাইলে ঘটেছে।”









