IPL 2023: এবারের পার্পল ক্যাপের দৌড়ে রয়েছেন কারা?  

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চলতি আইপিএলে এখনও অবধি ৬টি ম্যাচ হয়েছে। এ বারের পার্পল ক্যাপের প্রবল দাবিদার কারা?

আরও পড়ুন: Nisith Pramanik: নিশীথকাণ্ডে নথি দিচ্ছে না রাজ্য পুলিশ, CBI-কে মামলা দায়েরের অনুমতি আদালতের

WhatsApp Image 2023 01 29 at 09.56.26
এবারের পার্পল ক্যাপের দৌড়ে রয়েছেন কারা, এখনও অবধি ৬টি ম্যাচ হয়েছে

১)এ বারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের মার্ক উড নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছিলেন। তিনিই চলতি আইপিএলে ফাইফার নেওয়া প্রথম বোলার। দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে তিনি নিয়েছেন ৩টি উইকেট। আপাতত পার্পল ক্যাপের লড়াইয়ে শীর্ষে রয়েছেন উড। এখনও অবধি চলতি আইপিএলে ২ ম্যাচে ৮ ওভার বল করে ৬৩ রান দিয়ে ৮ উইকেট নিয়েছেন উড।

২) পার্পল ক্যাপের দৌড়ে আপাতত দ্বিতীয় স্থানে উঠে এসেছেন লখনউ সুপার জায়ান্টসের রবি বিষ্ণোই । এখনও অবধি চলতি আইপিএলে ২টি ম্যাচে খেলে ৮ ওভার বল করে ৫৯ রান খরচ করে ৫টি উইকেট নিয়েছেন রবি।

ipl 3
এবারের পার্পল ক্যাপের দৌড়ে রয়েছেন কারা, এখনও অবধি ৬টি ম্যাচ হয়েছে

৩)পার্পল ক্যাপের লড়াইয়ে তিন নম্বরে নেমে গিয়েছেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল। গত আইপিএলে তিনিই পেয়েছিলেন পার্পল ক্যাপ। চলতি আইপিএল-এ এখনও অবধি ১টি ম্যাচে খেলে মোট ৪ ওভার বল করে ১৭ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন চাহাল।

৪) বেগুনি টুপি দখলের লড়াইয়ে প্রথম ১০ এর মধ্যে ঢুকে পড়েছেন সিএসকের মইন আলি। তিনি চলতি আইপিএলে ১টি ম্যাচে খেলে ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন। যার মধ্যে লখনউয়ের বিরুদ্ধে সোমবার রাতেই তিনি নিয়েছেন চারটি উইকেট।

৫) পার্পল ক্যাপের দৌড়ে ৫ নম্বরে নেমে গিয়েছেন পঞ্জাব কিংসের তরুণ তুর্কি অর্শদীপ সিং। তিনি এ বারের আইপিএলে ১টি ম্যাচে খেলে ৩ ওভার বল করে ১৯ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।

৬) এ বারের আইপিএলের পার্পল ক্যাপের দৌড়ে আট নম্বর থেকে ছয় নম্বরে উঠে এসেছেন লখনউ সুপার জায়ান্টসের আবেশ খান। চলতি আইপিএল-এ এখনও অবধি ২টি ম্যাচে খেলে আবেশ মোট ৭ ওভার বল করে ৬৮রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন।

334668 ipl captains

৭) পার্পল ক্যাপের লড়াইয়ে ৪ নম্বর থেকে ৭ নম্বরে নেমে গিয়েছেন সিএসকের রাজবর্ধন হাঙ্কারগেকর। চলতি আইপিএল-এ এখনও অবধি ২টি ম্যাচে খেলে মোট ৬ ওভার বল করে ৬০ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন রাজবর্ধন।

৮) বেগুনি টুপির লড়াইয়ে প্রথম ১০এ ঢুকে পড়েছেন সিএসকের আর এক তারকা। চলতি আইপিএলে এখনও অবধি ২টি ম্যাচে খেলে ২ ওভার বল করে ৯৬ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন চেন্নাই সুপার কিংসের তুষার দেশপান্ডে। পার্পল ক্যাপের লড়াইয়ে তিনি রয়েছেন আট নম্বরে।

৯) চলতি আইপিএলে পার্পল ক্যাপের দৌড়ে ৫ নম্বর থেকে ৯ নম্বরে নেমে গিয়েছেন রাজস্থান রয়্যালসের ট্রেন্ট বোল্ট। এ বারের আইপিএলে এখনও অবধি ১টি ম্যাচে খেলে মোট ৪ ওভার বল করে ২১ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন বোল্ট।

এবারের পার্পল ক্যাপের দৌড়ে রয়েছেন কারা, এখনও অবধি ৬টি ম্যাচ হয়েছে

এবারের পার্পল ক্যাপের দৌড়ে রয়েছেন কারা, এখনও অবধি ৬টি ম্যাচ হয়েছে
এবারের পার্পল ক্যাপের দৌড়ে রয়েছেন কারা, এখনও অবধি ৬টি ম্যাচ হয়েছে

১০) গত বারের আইপিএল জয়ী দলের সদস্য রশিদ খান এ বার পার্পল ক্যাপের লড়াইয়ে ৬ নম্বর থেকে ১০ নম্বরে নেমে গিয়েছেন। গুজরাট টাইটান্সের রশিদ চলতি আইপিএল-এ এখনও অবধি ১টি ম্যাচে খেলে মোট ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত