নজরবন্দি ব্যুরো: নিশীথের মামলায় এবার রাজ্য পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে আদালতে মামলা দায়ের করল CBI। আদালত অবমাননার মামলা দায়ের করে CBI জানিয়েছে, রাজ্য পুলিশ কোনও রকমের সহযোগীতা করছে না। এই মামলায় নথি দিচ্ছে না রাজ্য পুলিশ। তাই এবার নিশীথকাণ্ডে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করেছেন সিবিআই-এর আইনজীবী।
আরও পড়ুন: Doi Posto: গরমে দুপুরের মেনুতে রাখুন দই পোস্ত, ভাতের সঙ্গে পরিবেশন করুন এই রেসিপি



প্রসঙ্গত, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ের আয়োজন করা হয়েছিল কোচবিহারের দিনহাটায়। আর সেই কনভয়েতে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গাড়ির কাচ ভাঙার পাশাপাশি, গুলি চালানো এবং বোমাবাজিরও অভিযোগ উঠে। এই ঘটনার পর থেকে উত্তেজনা ছড়ায় রাজ্য রাজনীতিতে! হামলার ঘটনায় বিজেপি-তৃণমূল দুই শিবির একে ওপরের বিরুদ্ধে সরব হয়। রাজ্য পুলিশের বিরুদ্ধেও এই ঘটনায় বিস্ফোরক অভিযোগ তোলেন নিশীথ প্রামাণিক।



বর্তমানে নিশীথকাণ্ডে তদন্তভার CBIকে দিয়েছে আদালত। এই হামলার ঘটনায় রাজ্য পুলিশকে সমস্ত নথিপত্র সিবিআইকে হস্তান্তর করতে বলেছিল আদালত। যাতে সিবিআইয়ের আধিকারিকদের তদন্ত করতে সুবিধা হয়। কিন্তু সিবিআইয়ের অভিযোগ, আদালতের কোনও নির্দেশ মানেনি রাজ্য পুলিশ। কোনও নথি তাঁরা দেয়নি তাঁরা। ফলে তদন্ত করতে অসুবিধা হচ্ছে আধিকারিকদের। ইতিমধ্যেই CBI-কে মামলা দায়েরর অনুমতি দিল আদালত।
নিশীথকাণ্ডে নথি দিচ্ছে না রাজ্য পুলিশ, আদালত অবমাননার মামলা দায়ের

উল্লেখ্য, এর আগেও এই মামলার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ও সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা করে বিজেপি। তারপরেই নিশীথ প্রামানিকের ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছিল আদালত। এরপরেই এই মামলায় সমস্ত তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয় আদালত।







