Doi Posto: গরমে দুপুরের মেনুতে রাখুন দই পোস্ত, ভাতের সঙ্গে পরিবেশন করুন এই রেসিপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সকাল থেকেই রোদের তাপ প্রখর! দুপুর বাড়তে বাড়তেই তাপমাত্রাও বেড়ে যায়। আর এই সময় প্রতিদিন বেশি তেল মশলা দিয়ে রান্না করা খাবার খাওয়া উচিত নয়। তাছাড়াও এই গরমে হালকা খাবার খেলে শরীর ও মন ২ টোই খুব ভালো থাকে। কিন্তু প্রতিদিন নিত্য নতুন রান্না করা টাও একটা ভাবনার বিষয়!

আরও পড়ুন: Emergency Landing: মাঝ আকাশে বিপত্তি, যান্ত্রিক গোলযোগের জেরে তেলঙ্গানায় জরুরি অবতরণ IndiGo বিমানের

%E0%A6%86%E0%A6%B2 %E0%A6%AA%E0%A6%B8%E0%A6%A4 aloo posto recipe in bengali %E0%A6%B0%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%A8 %E0%A6%9B%E0%A6%AC

তবে আর ভাবতে হবে না! আপাদের জন্য রইল একটি খুব সহজ ও দারুন রেসিপি! যা অল্প সময়ের মধ্যেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন। তাছাড়াও এই রেসিপির আসল উপকরণ হল আলু। আর প্রতিদিনই কমবেশি আমরা আলু রান্নায় দিয়েই থাকি। এবার আলু দিয়েই একটা নয়া রেসিপি রইল আপনাদের জন্য। দই পস্ত দিয়ে এক নতুন রকমের আলুর দমের রেসিপি রইল। চলুন দেখে নেওয়া যাক, কিভাবে তৈরি করবেন এই রেসিপি।

Aloo Posto Bengali Recipe Potato with Poppy seeds paste%2B%25282%2529

দই পোস্ত আলুর দমের উপকরণ:
১, নতুন আলু – ১০—১২ টা,
২, টক দই – ১ কাপ,
৩, পোস্ত বাটা – ১ কাপ,
৪, শুকনো লঙ্কা – ৫ টা,
৫, নুন—চিনি স্বাদমতো,
৬, ঘি – ২ চা চামচ,
৭, গোটা তেজপাতা কয়েকটা,
৮, গোটা কিশমিশ – ১/২ কাপ,
৯, আদা বাটা ২ চামচ,
১০, দারচিনি বাটা ১/২ চামচ,
১১, সাদা তেল প্রয়োজন মতো।

গরমে দুপুরের মেনুতে রাখুন দই পোস্ত, কিভাবে তৈরি করবেন এই রেসিপি… 

alu posto 2
গরমে দুপুরের মেনুতে রাখুন দই পোস্ত, কিভাবে তৈরি করবেন এই রেসিপি… 

পদ্ধতি: প্রথমে ছোট আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এবার শুকনো লঙ্কা বেটে নিন। কড়াইতে সাদা তেল ও ঘি গরম করে তেজপাতা ফোড়ন দিয়ে আলু ভেজে নিন। বাটা মশলা দিয়ে কষে নিন। কিশমিশ আর সামান্য গরম জল দিয়ে ফুটতে দিন। এরপর নুন—চিনি দিয়ে গা—মাখা হলে নামিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে গেল আপনার দই পোস্ত। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই রেসিপি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত