নজরবন্দি ব্যুরো: মাঝ আকাশেই ঘটল বিপত্তি! অবশেষে যাত্রীদের নিরাপত্তার জরুরী অবতরণ করল ইন্ডিগোর বিমান। সূত্রের খবর, ওই বিমানের যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছেন। যান্ত্রিক গোলযোগের জেরেই যাত্রাপদ বদলে ওই ইন্ডিগোর বিমানটিকে নামানো হয় তেলেঙ্গনার বিমানবন্দরে।
আরও পড়ুন: East Bengal: আজ দ্বিতীয় ডিভিশন আইলিগ অভিযানে নামছে লাল-হলুদ


![]()
ইন্ডিগো সংস্থা সূত্রে খবর, ওই বিমানটিকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত করে দেখছে ওই সংস্থা। পাশাপাশি ওই বিমানে থাকা যাত্রীদের অন্য বিমানের ব্যবস্থাও করা হচ্ছে। মাঝ আকাশেই কিছু যান্ত্রিক গোলযোগ দেখা যায়। ওই বিমানের পাইলট প্রথমে এই যান্ত্রিক গোলযোগ লক্ষ্য করেন। এপ্রসঙ্গে এয়ারলাইন্সের একটি বিবৃতি প্রকাশ করে জানায়, “যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। অন্য একটি বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে।”
![]()


জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বেঙ্গালুরু থেকে বারাণসী যাওয়ার উদ্দেশ্যে উড়ে গিয়েছিল ইন্ডিগো বিমান 6E897। বিমানে ছিলেন ১৩৭ জন যাত্রী। তবে কোনও প্রযুক্তিগত ত্রুটির কারণেই অভিমুখ পাল্টাতে হয় ওই বিমানে। অবশেষে সকাল ৬ টা ১৫ মিনিটে ওই বিমানটিকে সামশাবাদের রাজীব গান্ধী বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। যদিওবাসব যাত্রীরা নিরাপদ রয়েছেন বলে সূত্রের খবর।
মাঝ আকাশে বিপত্তি, বিমানটিকে নামানো হয় তেলেঙ্গনার বিমানবন্দরে

প্রসঙ্গত, এর আগে গতকাল, সোমবার সকালে কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার এ আই ৬৭৬ বিমানে চড়ে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু বিমানটি টেক অফ করার কিছুক্ষণ আগেই পাইলট বুঝতে পারেন যে বিমানটির ডান দিকের ব্লেড বেঁকে রয়েছে। এরপরেই সঙ্গে সঙ্গে এই ঘটনার খবর এয়ার ট্রাফিক কন্ট্রোলকে দেন ওই পাইলট। এরপরেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের তৎপরতায় বিমানে থাকা সকল যাত্রীদের নীচে নামিয়ে আনা হয়। যেহেতু উড়ানের আগেই পুরো বিষয়টি ধরা পড়ে যায়, সেই কারণেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই মিলেছে বলেই জানিয়েছিল বিমান বন্দরের কর্তৃপক্ষ।







