সপ্তাহের শুরুতেই যুবভারতীতে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। আর রাতের দিকে খেলা থাকার কারণে, অনেক ক্রীড়াপ্রেমীদের বাড়ি ফিরতে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হওয়ার পর থেকে কিছুটা হলেও সমস্যা কমেছে। প্রায়শই যুবভারতীতে খেলা থাকলে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে বাড়তি মেট্রো কিংবা শেষ মেট্রোর সময় বাড়িরে দেওয়া হয়।
শৌভিকের সৌজন্যে মাঝ মাঠের দখল নিয়ে নেয় ইস্টবেঙ্গল। একাই বিভিন্ন সতীর্থকে বল পাস করে গোলের মুখ খোলার চেষ্টা করছিলেন শৌভিক। ৩২ মিনিটে ইস্টবেঙ্গলের প্রথম গোল। দ্বিতীয়ার্ধেও ইস্টবেঙ্গলের চাপ বজায় থাকে। ম্যাচের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোল আমনের।
প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক। চিরঘুমের দেশে চলে গেলেন ফুটবলার চন্দন ব্যানার্জী। বৃহস্পতিবার ভোর ৩টে নাগাদ আরএসবি হাসপাতালে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে ভুগছিলেন ক্যান্সারে। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৯। চন্দন ব্যানার্জীর মৃত্যুতে শোকস্তব্ধ কলকাতা ময়দান।
পেশাদার জীবন শেষ হওয়ার পর ইস্টবেঙ্গলের মতো ক্লাবে যোগ দিচ্ছি কোচ হিসেবে। বিষয়টি নিয়ে আমি খুব গর্বিত। কুয়াদ্রাত এবং ভিনোর (জর্জ) অভিজ্ঞতা বিপুল। ওদের থেকে অনেক কিছু শেখার রয়েছে।'
ইস্টবেঙ্গলের সুপার কাপের শুরুটা ভালো হতে পারত।গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে মোবাশিরের গোলে এগিয়ে ছিল লাল-হলুদ বাহিনী। কিন্তু ম্যাচ জিতে মাঠ ছাড়া হয়নি। দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় ওড়িশা এফসি।
বর্তমানে লোবেরাকে নিয়ে গোটা কলকাতা ময়দান সরগরম। একটা সময় লাল-হলুদ শিবিরে তিনি আসছেন এটা প্রায় নিশ্চিত ছিল। কিন্তু মঙ্গলবারের পর হাওয়াটা চলে গেছে ওড়িশা উপকূলের দিকে। জল্পনা চলছে স্প্যানিশ কোচ হয়তো ওডিশা এফসিতে যোগ দিতে চলেছেন। আশায় বুক বেঁধেছিল লাল হলুদ সমর্থকরা। কিন্তু মঙ্গলবার থেকেই তাঁকে নিয়ে তৈরি হয়েছে নয়া বিতর্ক।
যারফলে, লাল-হলুদের চুক্তি পত্রে এখনো সই করতে পারছেন না তিনি। মনে করা হচ্ছে চলতি সপ্তাহের শেষের দিকে লোবেরা' প্রসঙ্গটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।