East bengal: লোবেরাকে পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী লাল-হলুদ, শহরে আসছেন স্প্যানিশ কোচ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দী বুরো: বর্তমানে লোবেরাকে নিয়ে গোটা কলকাতা ময়দান সরগরম। একটা সময় লাল-হলুদ শিবিরে তিনি আসছেন এটা প্রায় নিশ্চিত ছিল। কিন্তু মঙ্গলবারের পর হাওয়াটা চলে গেছে ওড়িশা উপকূলের দিকে। জল্পনা চলছে স্প্যানিশ কোচ হয়তো ওডিশা এফসিতে যোগ দিতে চলেছেন। আশায় বুক বেঁধেছিল লাল হলুদ সমর্থকরা। কিন্তু মঙ্গলবার থেকেই তাঁকে নিয়ে তৈরি হয়েছে নয়া বিতর্ক।

আরও পড়ুন: COVID-19: নয়া ভ্যারিয়েন্টের জেরেই বাড়ছে করোনা! দৈনিক আক্রান্তের সংখ্যা ১১ হাজার পার

WhatsApp Image 2023 04 06 at 4.47.08 PM 2

উল্লেখ্য, লোবেরার সঙ্গে ওডিশা যোগাযোগের বিষয়টি খুব একটা মিথ্যা নয়। বিশেষ সূত্র থেকে জানা গিয়েছে, গত বছরের শেষের দিক থেকেই নাকি এই স্প্যানিশ কোচের সঙ্গে কথাবার্তা শুরু করেছিল জোসেফ গাম্বাউয়ের এই পুরোনো ক্লাব। তবে সেই সময় নাকি তা বেশিদূর এগোয়নি। তবে গত কয়েকদিন ধরে ফের উঠে আসছে লোবেরার সঙ্গে তাদের কথাবার্তার বিষয়। যারফলে, অনেকেই মনে করছেন কলকাতার বদলে হয়ত অন্য শহরের পথেই পা বাড়াবেন আইএসএলের এই সফল কোচ।

WhatsApp Image 2023 04 06 at 4.47.08 PM 3

তবে যতদূর জানা গিয়েছে, সার্জিও লোবেরাকে পাওয়ার ব্যাপারে অলআউট ঝাঁপিয়েছে ইমামি কর্তারা। তাঁকে পেতেও অনেকটাই আশাবাদী সকলে। গত কয়েকদিন আগেই নাকি এই স্প্যানিশ কোচের পাসপোর্টের কপি দেখে ক্লাবের কনট্রাক্ট পেপার পাঠানো হয় লোবেরার কাছে।

লোবেরাকে পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী লাল-হলুদ, আশায় বুক বেঁধেছিল লাল হলুদ সমর্থকরা

WhatsApp Image 2023 04 06 at 4.47.10 PM 1
লোবেরাকে পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী লাল-হলুদ, আশায় বুক বেঁধেছিল লাল হলুদ সমর্থকরা

কিন্তু এখনও চিনের সিচুয়ান এফসি থেকে এনওসি পাননি তিনি। যারফলে, লাল-হলুদের চুক্তি পত্রে এখনো সই করতে পারছেন না তিনি। মনে করা হচ্ছে চলতি সপ্তাহের শেষের দিকে লোবেরা’ প্রসঙ্গটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত