Kolkata League: খিদিরপুরকে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে কলকাতা লিগে গ্রুপের শীর্ষে ইস্টবেঙ্গল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা লিগে টানা দ্বিতীয় জয় ইস্টবেঙ্গলের। বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারাল খিদিরপুরকে। গোল করেন তুহিন দাস এবং সিকে আমন। অজস্র সুযোগ নষ্ট করেছে ইস্টবেঙ্গল। গোটা ম্যাচে আধিপত্য দেখিয়েও মাত্র দু’গোলে জিততে হল লাল-হলুদকে।

আরও পড়ুনঃ ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলবেন কিং কোহলি, ‘বিরাট’ ফিটনেসের রহস্য কী?

খেলাতে হল সিনিয়র দলের তিন ফুটবলারকে। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে কলকাতা লিগে গ্রুপের শীর্ষেও উঠে এল লাল-হলুদ ব্রিগেড। গত ম্যাচে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে ৪-২ গোলে জিতলেও ইস্টবেঙ্গলের রক্ষণ নিয়ে সমস্যা ছিল।

19 9

তাই বাধ্য হয়েই সিনিয়র দলের খেলোয়াড়দের নামাতে হয় কলকাতা লিগের ম্যাচে। মহম্মদ রাকিপ, তুহিন দাস ও গুরসিমরত সিং গিল- তিনজনই এদিনের ম্যাচের শুরু থেকে খেলতে নামেন। তার ফল মিলতে শুরু করে প্রথম মিনিট থেকেই।

খিদিরপুরকে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে কলকাতা লিগে গ্রুপের শীর্ষে ইস্টবেঙ্গল

18 8

শৌভিকের সৌজন্যে মাঝ মাঠের দখল নিয়ে নেয় ইস্টবেঙ্গল। একাই বিভিন্ন সতীর্থকে বল পাস করে গোলের মুখ খোলার চেষ্টা করছিলেন শৌভিক। ৩২ মিনিটে ইস্টবেঙ্গলের প্রথম গোল। দ্বিতীয়ার্ধেও ইস্টবেঙ্গলের চাপ বজায় থাকে। ম্যাচের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোল আমনের।

17 11

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন