Virat Kohli: ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলবেন কিং কোহলি, ‘বিরাট’ ফিটনেসের রহস্য কী?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ২০০৮ সালে প্রথমবারের জন্য গোলগাল মুখের যে ছেলেটা ভারতীয় দলের জার্সি চাপিয়ে মাঠে নেমেছিল, সেই ছেলেটাই আজ ২০২৩ সালে ভাঙা চোয়াল আর একমুখ দাড়ি নিয়ে কার্যত ‘ম্যাচো’ ম্যানে রূপান্তরিত। ছেলেটার নাম বিরাট কোহলি। বৃহস্পতিবার কুইন্স পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিসের বিরুদ্ধে ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছেন ভারতের বর্তমান সর্বশ্রেষ্ঠ ব্যাটার।

আরও পড়ুন: ম্যাঞ্চেস্টারে বড় রান পেলেন না কোনও অজি ব্যাটার, রেকর্ড গড়লেন ব্রড

বিরাট কোহলি ভারতীয় দলে আসার পর থেকেই ফিটনেসকে বাড়তি গুরুত্ব দেওয়া শুরু করেন। কারণ, তিনি নিজেও ভালোবাসেন ফিট থাকতে। খেলার বাইরেও তাঁকে যোগব্যায়াম বা সাইক্লিং করতে আমরা মাঝে সাঝেই দেখে থাকি। এছাড়াও নিজের শরীরকে মজবুত করতে খাদ্যাভাসেও অনেক পরিবর্তন এনেছেন তিনি। একটি ইন্টারভিউতে নিজেই জানিয়েছিলেন যে, নুন বা চিনি কোনোটাই খান না প্রায়। এছাড়া ফ্যাট জাতীয় জিনিস ছোঁয়া তো নৈব নৈব চ! খেলার বাইরে থাকলেও প্রতিনিয়ত জিমে এক্সারসাইজ করেন বিরাট, আর সেটা জোর করে নয়, ভালোবেসেই। আর এই ফিটনেসের প্রভাব পড়ে তাঁর খেলাতেও। বিরাটের আগ্রাসন, মাঠে সবসময় সতেজ উপস্থিতি আর ফুরফুরে মেজাজ কিন্তু তারই প্রমাণ।

ওয়েস্ট ইন্ডিসের বিরুদ্ধে প্রথম টেস্ট কার্যত হাসতে হাসতে জিতে গিয়েছে ভারত। মাত্র তিন দিনের মধ্যে শেষ হয়েছে ম্যাচ। বিরাট কোহলি সেখানেও ৭৬ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। এদিন ৫০০ তম ম্যাচে নামার আগে ভারতীয় দলের পক্ষ থেকে একটি ভিডিও বার্তা শেয়ার করা হয়েছে ট্যুইটারে, যেখানে কোচ রাহুল দ্রাবিড় শুভেচ্ছা জানিয়েছেন বিরাটকে।

৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলবেন কিং কোহলি, ‘বিরাট’ ফিটনেসের রহস্য কী?
৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলবেন কিং কোহলি, ‘বিরাট’ ফিটনেসের রহস্য কী?

ভিডিওতে দ্রাবিড় বলেছেন, ‘বিরাটের এই পথচলা দেখতে পারাটা দারুণ। যখন আমি খেলেছি, তখন সে তরুণ একজন হিসেবে শুরু করেছে। এখন গত দেড় বছর ধরে তাকে কিছুটা জানতে পারছি (কোচ হিসেবে), তার সঙ্গে কাজ করছি। শিখছিও অনেক। কোনো সন্দেহ নেই, এই দলের অনেকের জন্য এবং ভারতের অনেক অনেক ছেলেমেয়ের জন্য সে বড় অনুপ্রেরণা। তবে আমার জন্য যা সরাসরি দেখতে পাওয়া সবচেয়ে দারুণ, তা হলো পর্দার আড়ালে তাঁর যে কাজ ও প্রচেষ্টা, যা কেউ দেখছে না। যেভাবে সে নিজেকে পরিচালনা করে, নিজেকে যেভাবে মেলে ধরে, অনুশীলনে ও ফিটনেসে যেভাবে নিজেকে উপস্থাপন করে, তরুণ অনেকের জন্য এসবই প্রেরণাদায়ক’।

৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলবেন কিং কোহলি, ‘বিরাট’ ফিটনেসের রহস্য কী?
৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলবেন কিং কোহলি, ‘বিরাট’ ফিটনেসের রহস্য কী?

৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলবেন কিং কোহলি, ‘বিরাট’ ফিটনেসের রহস্য কী?

৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলবেন কিং কোহলি, ‘বিরাট’ ফিটনেসের রহস্য কী?
৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলবেন কিং কোহলি, ‘বিরাট’ ফিটনেসের রহস্য কী?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন