নজরবন্দি ব্যুরো: দ্বিতীয় টেস্ট জিতে অনেকটাই ছন্দে ইংল্যান্ড।ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে প্রথম দিনের মধ্যেই অস্ট্রেলিয়ার আট উইকেটে ফেলে দিতে সমর্থ হলেন ব্রিটিশ বোলাররা। আর এদিন নতুন রেকর্ড গড়লেন স্ট্রুয়ার্ট ব্রড। দ্বিতীয় জোরে বোলার হিসেবে তিনি ৬০০ টেস্ট উইকেটের মালিক হলেন। দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ২৯৯/৮।
ম্যাঞ্চেস্টারে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বেন স্টোকস। ব্যাট করতে নেমে শুরুতেই ওসমান খোয়াজার উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর ছোট ছোট বেশ কয়েকটি ইনিংস খেললেও বড় রান পেলেন না কোনও ব্যাটার। ডেভিড ওয়ার্নার ৩২ রান করে আউট হয়ে গেলেন। মার্কস লবুশেন ও মিচেল মার্শ অর্ধ শতরান করেও ইনিংস লম্বা করতে পারলেন না। দু’জনেই আউট হলেন ৫১ রান করে। ট্র্যভিস হেড ৪৮ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন।
📺 Highlights are here!
Watch the best of the action from Day 1 in Manchester as Stuart Broad takes his 600th Test wicket! 👇@LV_Cricket | #EnglandCricket pic.twitter.com/fks4AAi9vM
Latest News‘অবাধ ভয়মুক্ত বিধানসভা ভোট নিশ্চিত করতে’ হেল্পলাইন চালু, কড়া বার্তা রাজ্যপাল আরএন রবিরসায়লেন্স পিরিয়ডে কড়া নজর! রাত ৯টার মধ্যে রাজ্যের সব থানার ওসিদের লিখিত প্রতিশ্রুতি চাইল কমিশন— England Cricket (@englandcricket) July 20, 2023
ইংল্যান্ডের হয়ে ৪টি উইকেট নিয়েছেন ক্রিস ওকস। দুটি উইকেট নিয়েছেন স্ট্রুয়ার্ট ব্রড। উইকেট দুটো পেলেও এদিন ৬০০ উইকেটের মালিক হলেন তিনি। একটি করে উইকেটে পেয়েছেন মার্ক উড এবং মঈন আলি। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার হয়ে ক্রিজে আছেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স।

তবে, তৃতীয় টেস্ট জেতার পর আপাতভাবে যথেষ্ট আত্মবিশ্বাসী ব্রিটিশ শিবির। ম্যাঞ্চেস্টারে জিতলে কিন্তু সিরিজ সমতায় ফিরবে। এখন দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়াকে কত দ্রুত আউট করতে পারেন স্টোকসরা সেটাই দেখার।

ম্যাঞ্চেস্টারে বড় রান পেলেন না কোনও অজি ব্যাটার, ইংল্যান্ডের হয়ে ৪টি উইকেট নিয়েছেন ক্রিস ওকস













