Manipur: অবশেষে মণিপুর নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী, কী বললেন নমো?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেরিতে হলেও, অবশেষ মণিপুর নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাদল অধিবেশন শুরুর আগে মণিপুরে ২ মহিলাদের সঙ্গে আচরণের তীব্র নিন্দা করেন তিনি। সভ্য সমাজের পক্ষে লজ্জাজনক বলে জানান। এই ঘটনায় কাউকে রেয়াত করা হবে না বলেও আশ্বাস দিয়েছেন নমো।

আরও পড়ুনঃ মণিপুরে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করল তৃণমূলের প্রতিনিধি দল

বৃহস্পতিবার সংসদের বাদল অধিবেশন শুরুর আগে তিনি বলেন, “মণিপুরে মা-বোনেদের অসম্মান যারা করেছে তারা রেহাই পাবে না। মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।” মোদী আরও জানান, মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। মোদী দাবি করেন, মুখ্যমন্ত্রীকে কড়া হাতে পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

অবশেষে মণিপুর নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী, কী বললেন নমো?
অবশেষে মণিপুর নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী, কী বললেন নমো?

মোদী আজ আরও বলেন, ‘আমার হৃদয় ব্যথিত এবং রাগে ভরে আছে। মণিপুরের যে ঘটনা আমাদের সামনে এসেছে তা যেকোনও সভ্য সমাজের জন্যই লজ্জাজনক। আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি, তাঁর রাজ্যে যাতে আইন-শৃঙ্খলা আরও জোরদার করা হয়। বিশেষ করে মহিলাদের নিরাপত্তার দিকটি যেন সুনিশ্চিত করা হয়। এবং এই ক্ষেত্রে যেন কঠোরতম ব্যবস্থা নেওয়া হয়। রাজস্থান হোক বা মণিপুর, বা ছত্তিশগড়… দেশের যে কোনও কোণে যে কোনও ঘটনা হোক – রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে।’

অবশেষে মণিপুর নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী, কী বললেন নমো?

1 17

উল্লেখ্য, ৩ মে ‘ট্রাইবাল সলিডারিটি মার্চ’ শুরু করে ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’। মেতেইদের তফসিলি উপজাতির তকমা না দেওয়ার দাবিতেই ছিল এই মিছিল। ক্রমেই তা হিংসাত্মক আকার ধারণ করে। মেতেই সংখ্যাগুরু ইম্ফল উপত্যকায় বেশকিছু বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। আর এর প্রতিক্রিয়াও হয় প্রায় সঙ্গে সঙ্গে। গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে হিংসা। এখনও মণিপুর কার্যত নরককুণ্ড।

3 13

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন