East Bengal: প্রতিপক্ষের ঘর ভেঙে এই ডাচ ফুটবলারকে নিতে চাইছে মশালবাহিনী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আইএসএলে ব্যর্থতা তারপর আগামী মরশুমের জন্য দল গঠনের কাজে হাত দিয়েছে ইস্টবেঙ্গল। এ নিয়ে লগ্নিকারী সংস্থার সঙ্গে বৈঠক করে যাচ্ছে ইমামি ইস্টবেঙ্গল ও ইস্টবেঙ্গল কর্মকর্তারা।গোটা দলকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয় উভয় কর্তাদের তরফ থেকে। ঠিক হয় আগামী মরশুমের জন্য দলে আনা হবে নতুন কোচ। সেক্ষেত্রে বিগত কয়েকদিন ধরে একাধিক হাইপ্রোফাইল কোচের নাম উঠে এসেছে কর্মকর্তাদের তালিকায়, তার মধ্যে স্প্যানিশ কোচ লোবেরাকে বেছে নিয়েছে। লাল-হলুদে আসার জন্য আগ্ৰহ ও নাকি প্রকাশ করেছেন তিনি। তাই কলকাতার এই প্রধানে লোবেরা যে একপ্রকার নিশ্চিত তা বলাই চলে।

আরও পড়ুন: Mohun Bagan: আজ রাতেই কলকাতায় আসছেন এই মোহনবাগান তারকা

WhatsApp Image 2023 04 08 at 5.23.56 PM

তবে সেখানেই শেষ নয়। দলে বিদেশি আনার ক্ষেত্রে কোচের কথা মতো কাজ করার কথা শোনা গেলেও দেশীয় ব্রিগেডের ক্ষেত্রে এখন থেকেই সক্রিয় ইমামি ম্যানেজমেন্ট। সেইমতো চেন্নাইন এফসির চার ভারতীয় তরুনের পাশাপাশি মুম্বাই সিটি এফসির থেকে মন্দাররাও দেশাই ও কেরালা ব্লাস্টার্স থেকে লাল-হলুদের প্রাক্তন অধিনায়ক হরমনজোত সিং খাবরাকে আনার কথা ভাবছে ইমামি ইস্টবেঙ্গল

WhatsApp Image 2023 04 08 at 5.23.56 PM 1

তবে এসবের মাঝেই এবার উঠে এসেছে এক ডাচ তারকার নাম। তিনি আবদেনাসের আল খায়াতি। চলতি মরশুমে চেন্নাইন এফসির হয়ে আইএসএল খেলেছেন তিনি। শোনা যাচ্ছে, এবার তাকেই দলে টানতে চাইছে লাল-হলুদ শিবির। তবে সমস্যা আছে একটা। তাঁকে নাকি রাখতে চাইছে পুরোনো ক্লাব চেন্নাইন এফসি কর্তৃপক্ষ।

প্রতিপক্ষের ঘর ভেঙে এই ডাচ ফুটবলারকে নিতে চাইছে মশালবাহিনী, বৈঠকে ইমামি ইস্টবেঙ্গলের কর্মকর্তারা

WhatsApp Image 2023 04 08 at 5.23.56 PM 2
প্রতিপক্ষের ঘর ভেঙে এই ডাচ ফুটবলারকে নিতে চাইছে মশালবাহিনী, বৈঠকে ইমামি ইস্টবেঙ্গলের কর্মকর্তারা

এই নিয়ে তাঁর এজেন্টের পক্ষ থেকে জানা গিয়েছে, এখনো পর্যন্ত চেন্নাইন এফসির সঙ্গে চুক্তি থাকলেও আগামী মরশুমের জন্য তাঁর জন্য আরো ভালো অর্থ অফার করতে পারে ম্যানেজমেন্ট। পাশাপাশি ইস্টবেঙ্গলও আগ্ৰহ প্রকাশ করেছে। তবে এখনি নাকি এসব নিয়ে ভাবতে চান না এই ডাচ তারকা। এখন সুপার কাপ প্রধান লক্ষ্য খায়াতির। কারণ সুপার কাপে নিজের পারফরম্যান্স ভালো দেখিয়ে আগামী দিনে নিজের দামটা আরো বাড়িয়ে নেওয়া।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত