নজরবন্দি ব্যুরো: আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর সুপার কাপকেই পাখির চোখ করে এগোচ্ছেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো। সেইমতো গত ২রা এপ্রিল থেকেই শুরু হয়েছে অনুশীলন। প্রথম দিকে সমস্ত খেলোয়াড়দের না পাওয়া গেলেও ধীরে ধীরে দলের সাথে যুক্ত হয়েছেন প্রায় সকলেই। তবে ছিলেন না দলের অন্যতম ভরসা দিমিত্রি পেত্রাতোস। যা দেখে চিন্তায় ছিল মেরিনার্সরা। অনেকেই ভাবতে শুরু করেছিল, তাহলে কি আসন্ন সুপার কাপে খেলবেন না দিমিত্রি?
আরও পড়ুন:দ্বিতীয় শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষা উঠিয়ে দেওয়া হবে? নয়া সুপারিশ



তবে সব চিন্তার অবসান ঘটিয়ে আজ রাতে শহরে আসছেন বাগানের এই ভরসাযোগ্য ফুটবলার। যারফলে, আগামীকাল থেকে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন পেত্রাতোস। অন্যদিকে চোট সারিয়ে দলে কামব্যাক করেছেন তিনি। যারফলে প্রীতম কোটাল আর স্লাভকোর সঙ্গে হয়ত তাঁকে রক্ষন মজবুত করার দায়িত্ব দিতে পারেন হুয়ান ফেরেন্দো। অন্যদিকে আক্রমণ ভাগকে শক্তিশালী করতে মনবীর সিংয়ের সঙ্গে লিস্টন ও দিমিত্রি পেত্রাতোসকে দলে রাখার পরিকল্পনা করতে পারেন কোচ। পাসিং ফুটবলের পাশাপাশি প্রয়োজন মতো প্রেসিং ফুটবল খেলার বিষয়ে ও জোর দেওয়ার কথা উঠে আসে সবুজ-মেরুনের হেডস্যারের তরফ থেকে।



আজ রাতেই কলকাতায় আসছেন এই মোহনবাগান তারকা, যোগ দেবেন অনুশীলনে

আগামী ১০ এপ্রিল গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে সুপার কাপ অভিযান শুরু করছে এটিকে মোহনবাগান। তার আগে আগামীকাল রবিবার গোটা দলকে একবার ঝালিয়ে নেবেন ফেরেন্দো। একটা সময় এই গোকুলাম কেরালার বিরুদ্ধে এফসি কাপের ম্যাচ ৪-২ গোলে হারতে হয়েছিল এটিকে মোহনবাগান কে। তাই আসন্ন সুপার কাপের প্রথম ম্যাচেই সেই বদলা নিতে চান সবুজ-মেরুন ফুটবলাররা।







