দ্বিতীয় শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষা উঠিয়ে দেওয়া হবে? নয়া সুপারিশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রাথমিক স্তরের শিক্ষায় নতুন পদ্ধতি আনতে চলেছে মোদী সরকার! দ্বিতীয় শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষায় বসতে হবে না পড়ুয়াদের। ২০২০ সালের জাতীয় শিক্ষানীতির অনুসরণ করে নয়া সুপারিশ কেন্দ্রের পাঠক্রম কমিটির। জানা গিয়েছে, নতুন পদ্ধতিতে তৃতীয় শ্রেণি থেকেই ছাত্রছাত্রীরা লিখিত পরীক্ষায় বসতে পারবে।

আরও পড়ুন: hair care: খুশকি-চুল পড়ার সমস্যায় নাজেহাল? সমাধান মিলবে এই টিপস গুলিতেই…

WhatsApp Image 2023 04 08 at 4.09.31 PM

এনসিএফের নয়া খসড়ায় বলা হয়েছে, “সম্প্রতি কালে শিশুদের ওপরে পড়াশোনায় চাপ বেড়েছে। তাই পাঠ্যক্রম এবং মূল্যায়ন পদ্ধতি এমন হওয়া উচিত, যাতে পড়ুয়াদের ওপরে বাড়তি চাপ না পরে। তাই এবার থেকে নয়া খসড়ায় দ্বিতীয় শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষার বদলে বিকল্প মূল্যায়ন পদ্ধতির কথা ভাবা হচ্ছে।”

WhatsApp Image 2023 04 08 at 4.09.31 PM 1

প্রসঙ্গত, ২০২০ সালের জুলাই মাসে ঘোষিত হয় নয়া জাতীয় শিক্ষানীতি। ১৯৮৬ সালের পর আবার পাঠক্রম আমূল বদলের প্রক্রিয়া শুরু হয়।

দ্বিতীয় শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষা উঠিয়ে দেওয়া হবে, নতুন পদ্ধতি আনতে চলেছে সরকার

WhatsApp Image 2023 04 08 at 4.10.14 PM
দ্বিতীয় শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষা উঠিয়ে দেওয়া হবে, নতুন পদ্ধতি আনতে চলেছে সরকার

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক ঘোষণা করেছিলেন নয়া জাতীয় শিক্ষানীতির। সেখানে উল্লেখ করা হয়েছিল যে, প্রথম শ্রেণির আগে তিন বছরের প্রাক প্রাথমিক শিশুশিক্ষার। এরপরেই নিশঙ্কের উত্তরসূরি ধর্মেন্দ্র শিক্ষায় নীতি বদলানোর কথা জানিয়েছিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর