hair care: খুশকি-চুল পড়ার সমস্যায় নাজেহাল? সমাধান মিলবে এই টিপস গুলিতেই…

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজকাল কার দিনে ব্যস্ত সিডিউলে প্রতিনিয়ত বিভিন্ন কারণে আমাদের ত্বক আর চুলে সমস্যা দেখা দিচ্ছে। তাছাড়াও দিন দিন যেই ভাবে পরিবেশ দুষণ বাড়ছে তাতে খেয়াল না রাখলে চুলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখন তো সারাবছর খুশকি, চুল পড়া , শুষ্ক চুল। আমাদের চুলে একাধিক সমস্যা দেখা দেয়। এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে কি কি না করেছেন আপনি। কিন্তু ফল সেইভাবে মেলেনি।

আরও পড়ুন: Partha Chatterjee: নাম না করে পার্থকে চোর আখ্যা, CPIM-এর পোস্টার ঘিরে চাঞ্চল্য

WhatsApp Image 2023 04 08 at 3.30.39 PM

তবে আর চিন্তার কারণ নেই! আপনাদের জন্য রইল কিছু টিপস। যার সাহায্যে এই সব সমস্যার হাত থেকে রেহাই পাবেন আপনিও। কিন্তু, সবার আগে জানতে হবে এই খুশকি কি? খুশকি ত্বকের বিশেষ একটি অবস্থাকে বুঝায়, যা মূলত মাথার খুলিতে বেশি দেখা যায়। এতে চর্মরেণু মাথার ত্বক থেকে আঁশের মত উঠে উঠে আসে, এবং ঝরে পড়ে।

WhatsApp Image 2023 04 08 at 3.30.39 PM 2

১তম, কখনই ভেজা চুল নিয়ে বাইরে যাবেন না। তাছাড়াও অত্যাধিক স্টাইলিং টুল ব্যবহার করা এড়িয়ে চলুন। এতে চুলের শুষ্কতা বেড়ে যায়, যার ফলে বেশি পরিমাণে চুল ক্ষতিগ্রস্ত হয়। যদি সম্ভব হয় তাহলে বাইরে বেড়ানোর সময় নিজের মাথা ঢেকে রাখুন।

খুশকি-চুল পড়ার সমস্যায় নাজেহাল, কিভাবে রাখবেন নিজের চুলের খেয়াল

WhatsApp Image 2023 04 08 at 3.30.39 PM 1
খুশকি-চুল পড়ার সমস্যায় নাজেহাল, কিভাবে রাখবেন নিজের চুলের খেয়াল

২য়ত, চুলকে ময়েশ্চারাইজেশন করুন। আর চেষ্টা করুন প্রতিদিনই চুলে তেল দেওয়ার। তাছাড়াও শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহার করুন। কিন্তু কখনই গরম জল দিয়ে চুল ধোবেন না। তাতে মাথার ত্বক আরও বেশি শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। তাই গরম জল ব্যবহার এড়িয়ে চলুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন