পরপর হারের পর প্রশ্ন উঠে গিয়েছে তাহলে কী ফেরান্দোর সময় শেষ হতে চলেছে বাগানে? নতুন কোচ নিয়ে কি আলোচনা শুরু হয়ে গিয়াছে ক্লাবের অন্দরে? না সে রকম কিছু এখনো ঘটেনি, কারণ গতকাল ম্যাচ শেষে এক ক্লাব কর্তা কোচের পাশে দাঁড়িয়েছেন বলেই খবর।
এএফসি কাপের ইন্টার জোনাল প্লে-অফের সেমিফাইনালে পৌঁছতে সক্ষম হয়। কিন্তু ২০২২-২৩ মরশুমে, আইএসএল চ্যাম্পিয়ন হয় এটিকে-মোহনবাগান। যদিও সুপার কাপ এবং ডুরান্ড কাপে ভালো ফল করতে পারেনি মোহনবাগান।
দ্বিতীয়ার্ধে মনবীর সিং কিয়ান নাসিরি হুগো বুমোস ব্যবধান বাড়ায়। ৭১ মিনিটে মাথায় একটি গোল শোধ করে বকুলাম। ওমারের ফ্রি কিক থেকে হেডে গোল করেন মান্ডি। মোহনবাগানের পরবর্তী ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে।
বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান। চলতি আইপিএলের গ্রুপ পর্বে দু’বার মুখোমুখি হয়েছে দু'দলের। দু'দলই একটি করে ম্যাচ জিতেছে। সবুজ-মেরুন বিপক্ষের মাঠে জিতেছে আর ঘরের মাঠে হেরেছে। তবে সেই বেঙ্গালুরু দলটার সঙ্গে ফাইনালের দলটার অনেক তফাৎ। কারণ, বেঙ্গালুরু গত তিন মাসে অনেকটাই বদলে ফেলেছে নিজেদের। তবুও ম্যাচের পরিসংখ্যানে এগিয়ে মোহনবাগান।
আজ গোয়ায় ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল। মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু এফসি ও এটিকে মোহনবাগান। সুনীল ছেত্রীদের হারিয়ে চ্যাম্পিয়ন হলে কত কোটি টাকা পাবে মোহনবাগান? তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।