নজরবন্দি ব্যুরো: সময় কথা বলে, যে ফেরান্দোকে নিয়ে গত আইএসএল (ISL) চ্যাম্পিয়ন হওয়ার পর উচ্ছ্বাসে ফেটে পড়েছিল সবুজ-মেরুন জনতা। সেই একই মানুষকে এবার শুনতে হল গো ব্যাক স্লোগান। ভাবলে অবাক লাগে সময় আর বাস্তবতার সাথে পাল্টে যায় অনেক কিছু। আর মোহন কোচের বিরুদ্ধে এই স্লোগান উঠল গত কাল এফসি গোয়ার (FC Goa) কাছে ১-৪ গোলে হারের পর।
আরও পড়ুন: ফের কাশ্মীরে জঙ্গি হামলা, আজান দেবার সময়ই জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন প্রাক্তন পুলিশ আধিকারিক

আসলে এত ভাল টিম নিয়ে এবার মোহনবাগানের গোল খাওয়া আর হারা মানতে পারছেন না বাগান সমর্থকরা। গত এক মাসে বাংলাদেশে গিয়ে বসুন্ধরারা কাছে হার। পাঁচ গোল ওড়িশার কাছে। ছিটকে গিয়েছে এএফসি কাপ থেকে। তার পর এবার আইএসএলে পরপর দুই ম্যাচে হার।
যদিও বাগানের(Mohonbagan) অধিকাংশ ফুটবলার চোট পেয়ে মাঠের বাইরে। কিন্তু কোচ ফেরান্দো (Ferrando) চোট নিয়ে অজুহাত দেননা কেন, সমর্থকরা এই গোল খাওয়া বা ম্যাচ হারা মেনে নিতে পারছেন না। আর সেই নিয়েই মুখ খুললেন বাগান কোচ। তিনি বলেন,

“সমর্থকদের হতাশ হওয়াটা স্বাভাবিক, আমি নিজেও তো হতাশ। সমর্থকদের বলব আমরা খুব কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। দলে অনেক চোট আঘাত সমস্যা রয়েছে। এই কঠিন সময়ে আমাদের পাশে থাকুন আর সাহস জোগান দলকে”।
ফেরান্দোকে নিয়ে গো ব্যাক স্লোগান, তবে কী বাগানে দিন শেষের পথে ISL জয়ী কোচের

পরপর হারের পর প্রশ্ন উঠে গিয়েছে তাহলে কী ফেরান্দোর সময় শেষ হতে চলেছে বাগানে? নতুন কোচ নিয়ে কি আলোচনা শুরু হয়ে গিয়াছে ক্লাবের অন্দরে? না সে রকম কিছু এখনো ঘটেনি, কারণ গতকাল ম্যাচ শেষে এক ক্লাব কর্তা কোচের পাশে দাঁড়িয়েছেন বলেই খবর।



