Mohun Bagan vs Gokulam: সবুজ মেরুন ঝড়ে উড়ে গেল গোকুলাম, ৫-১ গোলে জয় ফেরেন্দোর ছেলেদের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আইএসএলে যেখানে শেষ করেছিল সেখান থেকেই সুপার কাপ সোমবার শুরু করলো ফেরেন্দোর ছেলেরা। গোকুলাম কেরালার বিপক্ষে সুপার কাপ খেলতে নেমেছিল এটিকে মোহনবাগান তাদেরই মাঠে। ৫-১ গোলে জয় লাভ করে সবুজ-মেরুন ব্রিগেড। দলের হয়ে দুটি গোল করেন লিস্টন কোলাসো। এছাড়াও গোল করেন হুগো বুমোস, মনবীর সিং ও কিয়ান নাসিরি।

আরও পড়ুনঃ পুরানের ১৯ বলে ৬২, টানটান ম্যাচে বিরাটদের ১ উইকেটে হারিয়ে দিল লখনউ

সবুজ মেরুন ঝড়ে উড়ে গেল গোকুলাম, ৫-১ গোলে জয় ফেরেন্দোর ছেলেদের।
সবুজ মেরুন ঝড়ে উড়ে গেল গোকুলাম, ৫-১ গোলে জয় ফেরেন্দোর ছেলেদের।

অন্যদিকে গোকুলাম কেরালার হয়ে গোল করেন সার্জিও। সোমবারে ম্যাচ মোহনবাগানের কাছে ছিল বদলার ম্যাচ। গত ডুরান্ড কাপে এই গোকুলামের কাছেই মোহনবাগানকে হারতে হয়েছিল। ম্যাচ শুরুর আগে গোকুলামকে নিয়ে মোহন কোচের কিছুটা হলেও শঙ্কা ছিল। শেষ পর্যন্ত তা হল না। শোচনীয়ভাবে গোকুলাম কে হারতে হল মোহনবাগানের কাছে।

mb 1

ম্যাচের ম্যাচ শুরুর ৬ মিনিটের মাথায় লিস্টনের গোলে এগিয়ে যায় মোহনবাগান। তারপর ২৭ মিনিটের মাথায় ফের গোল করেন লিস্টন। এবারের আইএসএলে ফর্ম না লিস্টনকে নিয়ে মোহন কোচের চিন্তা ছিল। আর তার করা দুটো গোলেই ম্যাচের চালকের আসনে বসে মোহনবাগান। তারপর ম্যাচের ৪৫ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান হুগো বুমোস। যারফলে প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বাগান শিবির

সবুজ মেরুন ঝড়ে উড়ে গেল গোকুলাম, ৫-১ গোলে জয় ফেরেন্দোর ছেলেদের।

ddd

এরপর দ্বিতীয়ার্ধে মনবীর সিং কিয়ান নাসিরি হুগো বুমোস ব্যবধান বাড়ায়। ৭১ মিনিটে মাথায় একটি গোল শোধ করে বকুলাম। ওমারের ফ্রি কিক থেকে হেডে গোল করেন মান্ডি। মোহনবাগানের পরবর্তী ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত