RCB vs LSG: পুরানের ১৯ বলে ৬২, টানটান ম্যাচে বিরাটদের ১ উইকেটে হারিয়ে দিল লখনউ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টপ অর্ডারের প্রথম তিন ব্যাটারই আগুনে মেজাজে ছাতু করেন লখনউ বোলারদের। বিরাট কোহলি ৪৪ বলে ৬১ করেন। ৪৬ বলে অপরাজিত ৭৯ রান করেন ফ্যাফ ডু’প্লেসি। ২৯ বলে ৫৯ করেন গ্লেন ম্যাক্সওয়েল। মাত্র ২ উইকেট হারিয়ে ২১২ রান করে আরসিবি। কিন্তু জবাবে ৯ উইকেট হারিয়ে ২১৩ করে জয়ী হয় লখনউ।

আরও পড়ুনঃ বড় ধাক্কা জোড়াফুল শিবিরে, জাতীয় দলের মর্যাদা হারাল তৃণমূল। কিন্তু কেন জানেন?

পুরানের ১৯ বলে ৬২, টানটান ম্যাচে বিরাটদের ১ উইকেটে হারিয়ে দিল লখনউ
পুরানের ১৯ বলে ৬২, টানটান ম্যাচে বিরাটদের ১ উইকেটে হারিয়ে দিল লখনউ

নিকোলাস পুরান নামক ক্যারিবিয়ান তারকার ব্যাটিং তাণ্ডব দেখল বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়াম। আরসিবির বিরুদ্ধে মাত্র ১৫ বলে অর্ধশতরান করেন লখনউ সুপার জায়েন্টসের উইকেটরক্ষক। মাত্র ১৯ বলে ৬২ রানের ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত টিকে না থাকলেও মূলত তাঁর ঝোড়ো ব্যাটিং জয়ের ভিত গড়ে দেয় লখনউ।

RCB

এ ছাড়া সাতে নেমে আয়ুশ বাদোনি পুরানকে যোগ্য সঙ্গত করেন। কিন্তু তিনিও ১৯তম ওভারে হিট উইকেট হয়ে আউট হন। কিন্তু তার পরে শেষ ওভারে আরও ২ উইকেট তুলে নেয় হার্ষাল। শেষ বল পর্যন্ত গড়ায় ম্যাচ। খেলার শুরুতেই বিরাটদের বিরাট রান তাড়া করতে নেমে ৪ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল লখনউ। তার পর দলের হাল ধরেন মার্কাস স্টোইনিস। তিনি ৩০ বলে ৬৫ করেন।

পুরানের ১৯ বলে ৬২, টানটান ম্যাচে বিরাটদের ১ উইকেটে হারিয়ে দিল লখনউ

puran 2

শেষ ওভারে লখনউ জেতার জন্য প্রয়োজন ছিল ৫ রান হাতে তিন উইকেট। শেষ ওভারে আরও ২ উইকেট তুলে নেয় হার্ষাল। শেষ বল পর্যন্ত গড়ায় ম্যাচ। শেষ বলে ১ রান নিয়ে আবেশ খান দলের জয় নিশ্চিত করেন। শেষপর্যন্ত রোমহর্ষক ম্যাচে ১ উইকেটে জয়ী হয় লখনউ সুপার জায়েন্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত