Cleiton Silva: কোচ লোবেরার প্রশংসায় পঞ্চমুখ লাল-হলুদ অধিনায়ক! কি বললেন তিনি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: স্টিফেন কনস্ট্যানটাইনের জায়গায় আসছেন স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা। কিন্তু ব্যাপারটা এখনো ধোঁয়াশা। তবে শোনা যাচ্ছে, বর্তমানে তিনি চিনের সিচুয়ান এফসির দায়িত্বে থাকলেও লাল-হলুদের প্রস্তাব পেতেই নাকি মৌখিক সম্মতি জানিয়ে দিয়েছেন। এখনো তিনি চুক্তিপত্রের সই করেননি। তবে চুক্তিপত্রে সই না হলেও ধরে নেওয়াই যে আগামী মরশুমের জন্য ইস্টবেঙ্গলের দায়িত্ব আসতে চলেছেন তিনি।

আরও পড়ুন: Jamtara Gang: কলকাতায় আইপিএল ম্যাচ দেখতে এসে পুলিশের জালে জামতাড়া গ্যংয়ের ১১ সদস্য

WhatsApp Image 2023 04 08 at 1.18.59 PM 1

ভারতীয় ফুটবলের ক্ষেত্রেও তিনি যথেষ্ট সফল। পূর্বে এফসি গোয়ার দায়িত্ব সামলেছেন লোবেরা। আইএসেলে গোয়াকে চ্যাম্পিয়ন করতে না পারলেও লিগের ফাইনাল খেলার পাশাপাশি সুপার কাপ জিতিয়েছেন তিনি। তাছাড়া তৈরি করেছেন মুম্বাই সিটি এফসিকে। এই লোবেরার হাত ধরেই একটা সময় আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল রনবীর কাপুরের মুম্বাই। এবার সেই নিয়ে মুখ খুললেন লাল-হলুদ অধিনায়ক ক্লেটন সিলভা

WhatsApp Image 2023 04 08 at 1.18.59 PM 2

একটি জনপ্রিয় মাধ্যমের তরফ থেকে লোবেরা যুগ নিয়ে প্রশ্ন করা হলে ক্লেটন বলেছেন, এখনও পর্যন্ত ক্লাবের তরফ থেকে কিছুই জানানো হয়নি। তাছাড়া আমাদেরও কিছু বলা হয়নি। তাই এখনি এই বিষয়ে কোনো মন্তব্য করা উচিত নয়। তবে লোবেরা আসলে কেমন হতে পারে দলের পরিস্থিতি? এর উত্তরে ব্রাজিলিয়ান তারকা বলেন, লোবেরা প্রচন্ড সফল একজন কোচ। তিনি আসলে দলের পক্ষে যথেষ্ট কল্যাণমূলক হবে। তাঁর হাত ধরেই একটা সময় মুম্বাই সিটি এগিয়েছে এবং আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে।

কোচ লোবেরার প্রশংসায় পঞ্চমুখ লাল-হলুদ অধিনায়ক, বললেন লোবেরা প্রচন্ড সফল একজন কোচ

WhatsApp Image 2023 04 08 at 1.18.59 PM
কোচ লোবেরার প্রশংসায় পঞ্চমুখ লাল-হলুদ অধিনায়ক, বললেন লোবেরা প্রচন্ড সফল একজন কোচ

তবে স্টিফেনের চলে যাওয়া নিশ্চিত হওয়ায় সুপার কাপে খেলোয়াড়দের প্রভাব পড়ার বিষয় একেবারে মানতে নারাজ এই লাল-হলুদ অধিনায়ক। তার কথায় মরশুমের শুরুটা ভালো না হলে শেষের দিকটা জয় নিয়েই ফিরতে চান খেলোয়াড়রা। তাছাড়া, নতুন কোচ আসলে অনেক সুযোগ এসে যায়। তাই এক্ষেত্রে প্রত্যেকেই নিজের সেরাটা দিয়ে কোচের নজরে আসতে চায়। ক্লেটনের কথায়, আইএসএলে ভালো ফল না হলেও সুপার কাপে নিজেদের সেরাটা দিতে মরিয়া ইস্টবেঙ্গল ব্রিগেড।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত