Jamtara Gang: কলকাতায় আইপিএল ম্যাচ দেখতে এসে পুলিশের জালে জামতাড়া গ্যংয়ের ১১ সদস্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কলকাতায় আইপিএল ম্যাচ দেখতে এসেছিল জামতাড়া গ্যংয়ের কয়েকজন সদস্যরা। ইডেনে বসে KKR-র ম্যাচ দেখেছে জামতাড়া গ্যংয়ের সদস্যরা! এরপরেই সন্দেহ হতেই পুলিশের জালে জামতাড়া গ্যংয়ের সদস্যরা।

আরও পড়ুন: Sukanya Mondal: অনুব্রত-কন্যাকে ফের দিল্লিতে তলব! আবারও কি হাজিরা এড়াবেন সুকন্যা?

WhatsApp Image 2023 04 08 at 12.58.38 PM

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে লেনিন সরণির একটি হোটেল থেকে জামাতারা গ্যাংয়ের ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে ৫ জনকে জামতাড়া থেকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের। শুক্রবার ধৃতদের আদালতে তোলা হলে ১৩ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

WhatsApp Image 2023 04 08 at 12.58.38 PM 1

পুলিশ সূত্রের খবর, ধৃতরা প্রত্যেকেই জামতাড়ার করমাতাণ্ডের বাসিন্দা। তারা সকলেই ইডেনে কেকেআর এর ম্যাচের টিকিটও ব্ল্যাকে কিনেছিল। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ দেখতে এসেছিল তারা। শুধু তাই নয়, KKR-র জার্সি পরে ইডেনের জি-ব্লক স্ট্যান্ডে বসে খেলাও দেখেছে তারা। এরপরেই ইডেনে মোতায়েন গোয়েন্দা বিভাগের কর্তারা নজরে পরে যায় তারা। তারপর থেকেই তাদের উপরে নজর রাখছিল গোয়েন্দা বিভাগের কর্তারা। অবশেষে লেলিন সরণির হোটেলে যাওয়ার পরেই তাদের গ্রেফতার করে পুলিশ।

কলকাতায় আইপিএল ম্যাচ দেখতে এসে পুলিশের জালে জামতাড়া গ্যংয়ের ১১ সদস্য, জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ

WhatsApp Image 2023 04 08 at 12.58.38 PM 2

পুলিশ সূত্রের দাবি, ধৃতরা বিদ্যুতের বিল ও ভুয়ো কেওয়াইসি জালিয়াতির সঙ্গে জড়িত রয়েছে। নিজেদের ব্যাঙ্ক আধিকারিক হিসাবে পরিচয় দিয়ে জালিয়াতি করত তারা। এদের বিরুদ্ধে কলকাতার একাধিক থানায় অভিযোগ রয়েছে। গ্রেফতারের পরে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। শুধুই কি তারা আইপিএলের ম্যাচ দেখতে এসেছিল, নাকি অন্য কোনও প্রতারণার উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত