মৌলিক অধিকার খর্ব হচ্ছে এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আবেদন করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হলেও মশাবাহিত এই মারণ রোগ নিয়ন্ত্রণে আসছে না। এদিকে আক্রান্তের সংখ্যা বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মাত্র ৭ দিনেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দশ হাজারের গণ্ডি।
সোমবার হাইকোর্ট খুলতেই কলকাতা উচ্চ আদালতে এ বিষয়ে মামলা দায়ের করার অনুমতি চেয়েছিল বিজেপি। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএসসি শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ বিজেপির সেই আবেদন নাকচ করে দেয়। অর্থাৎ কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা খেল বিজেপি।
কামদুনি গণধর্ষণ ও হত্যা মামলায় গত সপ্তাহে রায়দান করেছে কলকাতা হাইকোর্ট। নিম্ন আদালতে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামীদের সাজা মকুব করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।