Kamduni Case: কামদুনিকাণ্ডে হাইকোর্টের রায়ে ‘অসন্তুষ্ট’ তারকা মহল, কী বলছে টলিউড?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দশ বছর পুরনো কামদুনিকাণ্ডের রায় দান করেছে কলকাতা হাইকোর্ট। ফাঁসির সাজাপ্রাপ্ত আসামীদের দেওয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ডাদেশ। এই রায় রাজ্য-রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছে। বাংলার সব মহলেই কার্যত অসন্তোষ প্রকাশ পেয়েছে। তালিকায় রয়েছেন টলিউডের একাধিক ব্যক্তিত্ব। অভিনেতা রাহুল বন্দোপাধ্যায়, অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন সহ অনেকেই কিছুটা হতাশ হয়েছেন। কামদুনির রায় নিয়ে কী বলছে টলিউড?

আরও পড়ুন: সাত সকালে ফিরহাদের বাড়িতে CBI, পুর নিয়োগ দুর্নীতিতে চলছে তল্লাশি অভিযান

Shamim Ahamed Ads

গত শুক্রবার কামদুনি মামলায় রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। আসামীদের ফাঁসির সাজা মকুব করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের রায় ঘিরে সমাজের বিভিন্ন মহল থেকেই উঠে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। কামদুনির ঘটনার পর মৃতার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন অভিনেতা কৌশিক সেন। হাইকোর্টের রায় প্রসঙ্গে তিনি বলেন, “সেইসময়ে পরিবারের সঙ্গে দেখা করেছিলাম। একটু হলেও খারাপ লাগছে। তথ্য প্রমাণের উপর নির্ভর করে আদালত রায় দেয়। সেই প্রমাণ কতটা পেশ করা হয়েছে সেটাই প্রশ্ন।” বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব চন্দন সেনকেও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে।

কামদুনিকাণ্ডে হাইকোর্টের রায়ে 'অসন্তুষ্ট' তারকা মহল, কী বলছে টলিউড?

২০১৩ সালের ৭ জুন উত্তর ২৪ পরগনায় কামদুনি এলাকায় এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ ও খুনের ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়। তদন্তভার নেয় সিআইডি। ইতিমধ্যেই নিম্ন আদালত ৬ জনের সাজা ঘোষণা করেছিল। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় আসামীরা। শুক্রবার বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শুরু হয়। রদ করা হয় ফাঁসির সাজা। পাশাপাশি কয়েকজনকে বেকসুর খালাস করে উচ্চ আদালত।

কামদুনিকাণ্ডে হাইকোর্টের রায়ে 'অসন্তুষ্ট' তারকা মহল, কী বলছে টলিউড?

এই মামলায় হাইকোর্টের রায় নিয়ে তীব্র অসন্তুষ্ট নির্যাতিতার পরিবার ও প্রতিবাদীরা। রায়দানের পরই আদালত চত্বরে কান্নায় ভেঙে পরেন কামদুনি কাণ্ডের প্রতিবাদে অন্যতম মুখ মৌসুমী কয়াল ও টুম্পা কয়াল। শীর্ষ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এমনকি ‘সুবিচার’ পাওয়ার দাবি নিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানানো হয়েছে।

কামদুনিকাণ্ডে হাইকোর্টের রায়ে ‘অসন্তুষ্ট’ তারকা মহল, কী বলছে টলিউড ব্যক্তিত্বরা?

কামদুনিকাণ্ডে হাইকোর্টের রায়ে 'অসন্তুষ্ট' তারকা মহল, কী বলছে টলিউড?
কামদুনিকাণ্ডে হাইকোর্টের রায়ে ‘অসন্তুষ্ট’ তারকা মহল, কী বলছে টলিউড?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত