Dengue: পুজোর আগেই ভয়াবহ হতে পারে ডেঙ্গু, নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ আগামী দু সপ্তাহ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হলেও মশাবাহিত এই মারণ রোগ নিয়ন্ত্রণে আসছে না। এদিকে আক্রান্তের সংখ্যা বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মাত্র ৭ দিনেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দশ হাজারের গণ্ডি। মৃত ৬০-এর কাছাকাছি। পুজোর আগে ডেঙ্গু আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা।

আরও পড়ুন: হাইকোর্টে ধাক্কা বিজেপির, তৃণমূলের ধর্নামঞ্চ নিয়ে মামলার আবেদন নাকচ করল আদালত

বিগত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন এলাকায় একটানা বৃষ্টি হয়েছে। বেশ কিছু জায়গায় জল জমেছে। স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়েছে, গত সপ্তাহের জমে থাকা বৃষ্টির জল পরিষ্কার না করলে পুজোর মুখে ডেঙ্গু আরও মারাত্মকভাবে বাড়তে পারে। আগামী দু সপ্তাহে এরাজ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রশ্নে বেশ গুরুত্বপূর্ণ। প্রশাসনের পেশ করা রিপোর্ট অনুযায়ী, গত এক সপ্তাহে রাজ্যে নতুন করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দশ হাজারের বেশি। বাংলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ৭০৭। এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬০ জনের।

পুজোর আগেই ভয়াবহ হতে পারে ডেঙ্গু, নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ আগামী দু সপ্তাহ

পশ্চিমবঙ্গে উত্তর ২৪ পরগনার পরিস্থিতি সব থেকে উদ্বেগজনক। এই জেলায় আক্রান্তের সংখ্যা ১১ হাজার ২৪৪ জন। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা, এখানে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৭০। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে মুর্শিদাবাদ (৫ হাজার ৭৯১) ও হুগলি (৪ হাজার ২২২)। ডেঙ্গু আক্রান্ত জেলাগুলির মধ্যে তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, মালদহ।

পুজোর আগেই ভয়াবহ হতে পারে ডেঙ্গু, নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ আগামী দু সপ্তাহ

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে ডেঙ্গু প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। প্রধান বিচারপতির এজলাসে মামলাকারীর তরফে আবেদন করা হয় অবিলম্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে মেডিক্যাল কমিশন গঠন করে নজরদারির ব্যবস্থা হোক। যত্রতত্র আবর্জনা ও জমা জল পরিষ্কারের নির্দেশ দিক আদালত। চলতি সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে।

পুজোর আগেই ভয়াবহ হতে পারে ডেঙ্গু, নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ আগামী দু সপ্তাহ

পুজোর আগেই ভয়াবহ হতে পারে ডেঙ্গু, নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ আগামী দু সপ্তাহ
পুজোর আগেই ভয়াবহ হতে পারে ডেঙ্গু, নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ আগামী দু সপ্তাহ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন