HomeTagsCalcutta High court

Calcutta High court

কামদুনিকাণ্ডে জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ টুম্পা-মৌসুমি, রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সন্দেহ!

২০১৩ সালের ৭ জুন কলেজ থেকে ফেরার পথে ২০ বছরের এক কলেজ ছাত্রী তরুণীকে অপহরণ করেন কয়েকজন। তাঁকে নিকটবর্তী একটি কারখানায় নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। গলা কাটা, বিকৃত অবস্থায় তরুণীর মৃতদেহ উদ্ধার হয়। ২০১৬ সালে নিম্ন আদালত ৩ অপরাধীকে মৃত্যুদণ্ড এবং আরও ৩ জনকে ফাঁসির সাজা দেয়।

Calcutta High Court: “আপনাদের স্কুলে পড়াতে হবে না”, আদালতে ভর্ৎসনার মুখে শিক্ষক সংগঠন

মিছিল-ধর্নার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিল শিক্ষক সংগঠন। কিন্তু বৃহস্পতিবার সেই মামলার শুনানি চলাকালীন আদালতে ভর্ৎসনার মুখে পড়তে হল শিক্ষক সংগঠনকে। মামলা চলাকালীন বিরক্ত প্রকাশ করেন প্রধান বিচারপতি বললেন, "শুধু মিছিল আর মিছিল! আপনাদের স্কুলে পড়াতে হবে না।"

কামদুনির রায়ের জেরে মন্ত্রিসভায় রদবদল! আইনমন্ত্রী মলয়ের ভূমিকায় ‘অসন্তুষ্ট’ Mamata Banerjee

রায়ে অসন্তুষ্ট রাজ্য। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে। হাইকোর্টের রায় নিয়ে 'বিরক্ত' খোদ মুখ্যমন্ত্রী। এর জেরে বিপাকে পড়তে পারেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। মন্ত্রিসভার রদবদলে তিনি খোয়াতে পারেন আইন দফতর।

‘আদালত অবমাননার মামলা করছেন না কেন?’ রক্ষাকবচ মামলায় রুজিরাকে প্রশ্ন হাইকোর্টের

মঙ্গলবার এই মামলার শুনানিতে সিবিআই রক্ষাকবচ না দেওয়ার পক্ষে সওয়াল করে। বুধবার শুনানি চলাকালীন বিচারপতি রুজিরাকে প্রশ্ন করেন, 'আদালত অবমাননার মামলা করছেন না কেন?'

Partha Chatterjee: জেলে গিয়ে পার্থকে জেরা করতে চায় CBI, আদালতে আবেদন এজেন্সির

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আদালতে আবেদন জানাল সিবিআই। এজেন্সির তরফে দাবি করা হয়েছে, তাঁদের হাতে কিছু নতুন তথ্য এসেছে যা এই তদন্তের নিষ্পত্তিতে সাহায্য করবে। কিন্তু সেক্ষেত্রে প্রয়োজন পার্থ চট্টোপাধ্যায়কে আরও একবার জিজ্ঞাসাবাদ। আর এই মর্মেই কিন্তু কলকাতা হাইকোর্টে আদেদন জানাল সিবিআই।

যোগেশচন্দ্র ল কলেজের অধ্যক্ষ থাকছেন সুনন্দা, ডিভিশন বেঞ্চে খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ

যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষকে অপসারণের যে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ দিয়েছিল তা খারিজ হয়ে গেল ডিভিশন বেঞ্চে। অর্থাৎ সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কা স্বপদে বহাল থাকছেন।

Kamduni Case: সুবিচারের আশায় দিল্লির পথে মৌসুমি-টুম্পা, রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ কামদুনির ২ প্রতিবাদীর

কামদুনিকাণ্ডের দুই প্রতিবাদী মুখ মৌসুমি কয়াল ও টুম্পা কয়াল আগেই তাঁরা সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। সেইমতই বুধবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় তাঁরা। এদিন বিমানবন্দরে দাঁড়িয়েই রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তাঁরা।

Trending Now