যোগেশচন্দ্র ল কলেজের অধ্যক্ষ থাকছেন সুনন্দা, ডিভিশন বেঞ্চে খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কলকাতা হাইকোর্টের রায় খারিজ কলকাতা হাইকোর্টেই। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষকে অপসারণের যে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ দিয়েছিল তা খারিজ হয়ে গেল ডিভিশন বেঞ্চে। অর্থাৎ সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কা স্বপদে বহাল থাকছেন। তবে আংশিক বহাল রয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়।

আরও পড়ুন: INDIA জোটের পরবর্তী বৈঠক কবে করা যায়? মমতার সাথে ফোনে আলোচনা রাহুলের

যোগ্যতা না থাকার অপরাধে যোগেশচন্দ্র চৌধুরী ল’‌ কলেজের অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কাকে তাঁর পদ থেকে অপসারণের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন সুনন্দা। বুধবার এই মামলায় ডিভিশন বেঞ্চের নির্দেশে কলেজের অধ্যক্ষ থাকছেন সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কা। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৯ টায় আদালত নিযুক্ত অফিসার অধ্যক্ষের ঘরের তালা খুলে দেবেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ অধ্যক্ষের ঘরে তালা ঝোলানো হয়েছিল।

যোগেশচন্দ্র ল কলেজের অধ্যক্ষ থাকছেন সুনন্দা, ডিভিশন বেঞ্চে খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ

জানা গিয়েছে, অধ্যক্ষকে অপসারণের নির্দেশেও স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। তাঁকে এত দ্রুত সরিয়ে দেওয়ার কোনও কারণ খুঁজে পায়নি ডিভিশন বেঞ্চ। তবে সুনন্দাকে তাঁর যোগ্যতা প্রমাণ করতে হলফনামা সিঙ্গেল বেঞ্চে জমা দিতে হবে বলেও জানায় বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। নির্দেশ কার্যকর হয়েছে কিনা শুক্রবার সেই রিপোর্ট দেবেন স্পেশাল অফিসার।

যোগেশচন্দ্র ল কলেজের অধ্যক্ষ থাকছেন সুনন্দা, ডিভিশন বেঞ্চে খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ

উল্লেখ্য, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ হিসাবে মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। অভিযোগ ছিল, উপযুক্ত যোগ্যতা না থাকা সত্ত্বেও তিনি বেশ কয়েকজন অধ্যাপককে নিযুক্ত করেছিলেন। সেই মামলার হাত ধরেই যোগেশচন্দ্র কলেজের অধ্যক্ষ হিসেবে সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কাকে অপসারণ করা হয়। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, তাঁদের ইউজিসি নির্ধারিত যোগ্যতা নেই।

যোগেশচন্দ্র ল কলেজের অধ্যক্ষ থাকছেন সুনন্দা, ডিভিশন বেঞ্চে খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ

যোগেশচন্দ্র ল কলেজের অধ্যক্ষ থাকছেন সুনন্দা, ডিভিশন বেঞ্চে খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ
যোগেশচন্দ্র ল কলেজের অধ্যক্ষ থাকছেন সুনন্দা, ডিভিশন বেঞ্চে খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন