Calcutta High Court: “আপনাদের স্কুলে পড়াতে হবে না”, আদালতে ভর্ৎসনার মুখে শিক্ষক সংগঠন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মিছিল-ধর্নার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিল শিক্ষক সংগঠন। কিন্তু বৃহস্পতিবার সেই মামলার শুনানি চলাকালীন আদালতে ভর্ৎসনার মুখে পড়তে হল শিক্ষক সংগঠনকে। মামলা চলাকালীন বিরক্ত প্রকাশ করেন প্রধান বিচারপতি বললেন, “শুধু মিছিল আর মিছিল! আপনাদের স্কুলে পড়াতে হবে না।”

আরও পড়ুন: পুজোয় শাহকে চেয়ে সাধ পূরণ হল না বঙ্গ বিজেপির, কলকাতায় আসছেন JP Nadda

Shamim Ahamed Ads

জানা গিয়েছে, প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শিক্ষক সংগঠনের আবেদনের শুনানি ছিল। আর সেই শুনানিতে রীতিমত ক্ষুব্ধ হয়ে উঠেন প্রধান বিচারপতি। এদিনের শুনানিতে বিচারপতি বলেন, “প্রতিদিন অন্তত ১৫-২০ টা করে শহরে মিছিল হচ্ছে। আর আপনাদের এই ধর্না-মিছিলের জন্য ছোট শিশুদের ভুগতে হয়। রাস্তা বন্ধ হয়ে যায়, অ্যাম্বুলেন্স যেতে পারে না। শহরে নানান সমস্যার সম্মুখীন হন নিত্যযাত্রীরা।”

"আপনাদের স্কুলে পড়াতে হবে না", রীতিমত ক্ষুব্ধ হয়ে উঠেন প্রধান বিচারপতি

বৃহস্পতিবার প্রধান বিচারপতি আরও বলেন, “আপনারা মিছিল করবেন, পুলিশ তাতে লাঠি চার্জ-কাঁদানে গ্যাস ছুঁড়বে! এখানে আদালতের কিছু করার নেই। আপনাদের জন্য সাধারণ মানুষ হেনস্থার শিকার হচ্ছে। কিন্তু আর নয়। আর কোনও ভাবেই মামলা গ্রহণ করবে না আদালত।”

"আপনাদের স্কুলে পড়াতে হবে না", রীতিমত ক্ষুব্ধ হয়ে উঠেন প্রধান বিচারপতি

যদিওবা এই মামলায় মামলাকারী আইনজীবী দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন। কিন্তু অনুমতি দেয়নি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শুনানি শেষে এদিন বিচারপতি জানান, এখনই এই মামলার শুনানির কোনও প্রয়োজন নেই। পুজোর পরে মামলার শুনানি হবে।

“আপনাদের স্কুলে পড়াতে হবে না”, রীতিমত ক্ষুব্ধ হয়ে উঠেন প্রধান বিচারপতি

"আপনাদের স্কুলে পড়াতে হবে না", রীতিমত ক্ষুব্ধ হয়ে উঠেন প্রধান বিচারপতি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত