মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, সমস্ত জটিলতা কাটিয়ে ধূপগুড়ি মহকুমা হয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পরই খুশির জোয়ার ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে। একথা নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিষেক। তৃণমূলের নেতা-মন্ত্রীরাও সাধুবাদ জানিয়েছেন দলের সেকেন্ড ইন কমান্ডকে।
নিয়োগ দুর্নীতিতে তোলপাড় গোটা রাজ্য! একের পর এক দুর্নীতির মামলা প্রকাশ্যে আসছে। এরমাঝেই অন্যতম ছিল কনস্টেবলের নিয়োগ দুর্নীতি মামলা। প্রায় ৮৪১৯ জন কনস্টেবলের নিয়োগকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করা হয়। এবার এই মামলায় বুধবার নতুন করে নির্দেশ দিয়েছেন আদালতের বিচারপতি। শুধু তাই নয়, আশঙ্কা করা হচ্ছে যে, চাকরি চলে যেতে পারে কয়েকশো কনস্টেবলের। পাশাপাশি হাইকোর্টের নির্দেশে বাতিল করে দেওয়া হয়েছে ৮৪১৯ পদে নিয়োগের নতুন প্যানেল।