নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতিতে তোলপাড় গোটা রাজ্য! একের পর এক দুর্নীতির মামলা প্রকাশ্যে আসছে। এরমাঝেই অন্যতম ছিল কনস্টেবলের নিয়োগ দুর্নীতি মামলা। প্রায় ৮৪১৯ জন কনস্টেবলের নিয়োগকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করা হয়। এবার এই মামলায় বুধবার নতুন করে নির্দেশ দিয়েছেন আদালতের বিচারপতি। শুধু তাই নয়, আশঙ্কা করা হচ্ছে যে, চাকরি চলে যেতে পারে কয়েকশো কনস্টেবলের। পাশাপাশি হাইকোর্টের নির্দেশে বাতিল করে দেওয়া হয়েছে ৮৪১৯ পদে নিয়োগের নতুন প্যানেল।
আরও পড়ুন: রাজভবনেই শপথ নিক ধূপগুড়ির বিধায়ক, ফের মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের
প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগেই পুলিশের চাকরির ইন্টারভিউয়ের আগেই কিছু পরীক্ষার্থীর হোয়াট্সঅ্যাপে পৌঁছে গেছিল গোপন খবর। কারা থাকবেন ইন্টারভিউ বোর্ডে, কারা করবেন প্রশ্ন, সেই সমস্ত তথ্য জানতে পেরেছিলেন বেশ কিছু পরীক্ষার্থী। এরপরেই মেধাতালিকা প্রকাশের পরেও বেশ কিছু অনিয়মের অভিযোগ উঠে। আর সেই অনিয়মের অভিযোগ তুলেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কিছু চাকরিপ্রার্থী।

মামলাকারীরা ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রুজু করেন এই মামলা। মামলাকারীদের দাবি, পুলিশে নিয়োগের চাকরিতে দুর্নীতি হয়েছে, সেইকারণে গোটা নিয়োগ প্রক্রিয়াটাই খারিজ করতে হবে। শুধু তাই নয় পাশাপাশি, সংরক্ষিত চাকরিপ্রার্থীদের জন্য আলাদা করে তালিকাও প্রকাশ করতে হবে। আর আজ, বুধবার তার রায় ঘোষণা করে হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

তবে বুধবার এই মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগকে মান্যতা দেয়নি আদালত। তবে হাইকোর্টের রায়ে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে,কয়েকশো পুলিশ কনস্টেবলের চাকরি যেতে পারে। পাশাপাশি হাইকোর্টের নির্দেশে বাতিল করে দেওয়া হয়েছে ৮৪১৯ পদে নিয়োগের নতুন প্যানেল।
চাকরি যেতে পারে কয়েকশো কনস্টেবলের, বাতিল ৮৪১৯ পদে নিয়োগের নতুন প্যানেল




