পুজোয় শাহকে চেয়ে সাধ পূরণ হল না বঙ্গ বিজেপির, কলকাতায় আসছেন JP Nadda

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দুর্গা পুজোতে জনসংযোগ বাড়াতে রাজ্যে অমিত শাহকে চেয়েছিলেন বঙ্গ বিজেপির নেতারা। কিন্তু শেষ পর্যন্ত হল না সাধ পূরণ। তবে শাহ না এলেও বঙ্গ বিজেপির মান রাখতে এবার পুজোর কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda)। বিজেপি সূত্রে খবর, সব ঠিক থাক থাকলে ষষ্ঠীর দিন শহরে আসছেন নাড্ডা।

আরও পড়ুন: ঘরে বসেই ৮০০ পুজোর উদ্বোধন মমতার, শ্রীভূমি থেকেই শুভারম্ভ 

২৪-র নির্বাচনের আগে দুর্গাপুজোকে সামনে রেখে জনসংযোগ করার নির্দেশ ছিল কেন্দ্রীয় নেতৃত্বদের। আর সেই নির্দেশেই বঙ্গ বিজেপির নেতাদের অর্থাৎ সাংসদ, বিধায়কদের নিজের এলাকায় কমপক্ষে ১০০ টি পুজোর সঙ্গে যুক্ত থাকার কথা বলা হয়েছে। কিন্তু সেখানে মাত্র কয়েকটি পুজোতেই বিজেপির প্রভাব রয়েছে বলে জানা যাচ্ছে।

পুজোয় শাহকে চেয়ে সাধ পূরণ হল না বঙ্গ বিজেপির, ষষ্ঠীর দিন শহরে আসছেন নাড্ডা

সব মিলিয়ে এবছরও সেভাবে কোনও বড়পুজোতে সক্রিয় অংশগ্রহণ নেই বিজেপি নেতাদের। শুধু মাত্র, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর হর্তাকর্তা বিজেপি নেতা সজল ঘোষ (Sajal Ghosh)। তাই এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে সজল ঘোষের পুজোতে অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারে আনতে চলছে বঙ্গ বিজেপি, এমনটাই জানা যাচ্ছে। তাছাড়াও উত্তর কলকাতার বেশ কয়েকটি পুজো ঘুরে দেখবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

পুজোয় শাহকে চেয়ে সাধ পূরণ হল না বঙ্গ বিজেপির, ষষ্ঠীর দিন শহরে আসছেন নাড্ডা

তবে এখনও পর্যন্ত শহরের কোন কোন পুজোয় যাবেন নাড্ডা, তার চূড়ান্ত তালিকা তৈরি হয়নি। উল্লেখ্য, এর আগে ২১ এর বিধানসভা নির্বাচনের আগের বছর অর্থাৎ ২০২০ সালে রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিতে প্রভাব বৃদ্ধি করতে সচেষ্ট হয়েছিল বিজেপি। সেই বছর ইজেডসিসিতে দলীয় পুজো উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কলকাতায় এসেছিলেন অমিত শাহ

পুজোয় শাহকে চেয়ে সাধ পূরণ হল না বঙ্গ বিজেপির, ষষ্ঠীর দিন শহরে আসছেন নাড্ডা

পুজোয় শাহকে চেয়ে সাধ পূরণ হল না বঙ্গ বিজেপির, ষষ্ঠীর দিন শহরে আসছেন নাড্ডা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর