ঘরে বসেই ৮০০ পুজোর উদ্বোধন মমতার, শ্রীভূমি থেকেই শুভারম্ভ 

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: হাতে মাত্র আর কয়েকটা দিন। শহরের পুজো মণ্ডপ গুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে, যেহেতু বাঁ পায়ে চোটের কারণে বিশ্রামে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই পুজো মণ্ডপ গুলির উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রী সময় না দিয়ে উঠতে পারছিলেন না। আর এই কারণেই বেশ চিন্তিত হয়ে পরেছিলেন উদ্যোক্তারা। তবে প্রথম থেকেই শোনা যাচ্ছিল যে, ভার্চুয়াল মাধ্যমেই পুজোগুলির উদ্বোধন করবেন মাননীয়া।

আরও পড়ুন: Weather Update: আবহাওয়ার মন খারাপ! মহালয়ার আগেই ভাসবে বাংলা? রইল বড় আপডেট

Shamim Ahamed Ads

আর সেই কথা মতই আজ, বৃহস্পতিবার থেকেই ভার্চুয়ালি কলকাতা সহ জেলার পুজোগুলি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, বিকেল চারটে নাগাদ প্রথমে দমকল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির পুজো ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তারপরে একে একে অন্যগুলি। জানা যাচ্ছে, চলতি বছর সাড়ে আটশো পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

ঘরে বসেই ৮০০ পুজোর উদ্বোধন মমতার, প্রথমে দমকল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির পুজো ভার্চুয়ালি উদ্বোধন

প্রসঙ্গত, বিদেশ সফর থেকে ফিরেই গৃহবন্দি রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ের চোটের কারণেই এই মুহূর্তে বাড়িতে বিশ্রামে আছেন তিনি। বাড়ি থেকে সমস্ত প্রশাসনিক কাজকর্ম সারছেন তিনি। সম্পূর্ণ সুস্থ হতে তাঁর আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাই পায়ের এই চোট নিয়ে কিভাবে কলকাতার পুজোগুলির উদ্বোধন করবেন, তা নিয়ে বেশ চিন্তায় রয়েছেন সুজিত বসু, ফিরহাদ হাকিমরা।

ঘরে বসেই ৮০০ পুজোর উদ্বোধন মমতার, প্রথমে দমকল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির পুজো ভার্চুয়ালি উদ্বোধন

জানা যাচ্ছে, প্রতিবছরই বড় বড় পুজোগুলি মহালয়ার আগেই উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছরও তার অন্যথা হল না। জানা গিয়েছে, আজ থেকে ভার্চুয়ালি প্রায় ৮০০-র বেশি পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আজ, বৃহস্পতিবার শ্রীভূমি-সহ হাতিবাগান সর্বজনীন, টালা প্রত্যয়, এন্টালি মাতৃভূমি সহ কলকাতার ৬টি পুজোর উদ্বোধন হবে। মূলত এদিন মুখ্যমন্ত্রীর বাসভবনে রাজ্য মন্ত্রীসভার বৈঠকে দুর্গা পুজো নিয়েই আলোচনা হতে পারে।

ঘরে বসেই ৮০০ পুজোর উদ্বোধন মমতার, প্রথমে দমকল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির পুজো ভার্চুয়ালি উদ্বোধন

ঘরে বসেই ৮০০ পুজোর উদ্বোধন মমতার, প্রথমে দমকল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির পুজো ভার্চুয়ালি উদ্বোধন

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত