Weather Update: আবহাওয়ার মন খারাপ! মহালয়ার আগেই ভাসবে বাংলা? রইল বড় আপডেট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুজোর বাকি কয়েক সপ্তাহ। বৃষ্টির দাপট কাটতেই শেষ মুহূর্তের শপিংয়ে ব্যস্ত মানুষ। কিন্তু মনে একটাই প্রশ্ন ঘুরছে পুজোয় কি বৃষ্টি হবে? শনিবার মহালয়া, এই সময় কি বৃষ্টি হবে? নাকি বর্ষা বিদায়ের সময়েই আবহাওয়ার কোনও পরিবর্তন লক্ষ্য করা যাবে। এরফলে চিন্তায় বঙ্গবাসী। বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে। রইল আবহাওয়ার বড় আপডেট।

আরও পড়ুন: বৃষ্টি থামতেই ভ্যাপসা গরম, মহালয়ার আগে আবহাওয়া বদলের সম্ভাবনা!

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই বর্ষা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেবে। মহালয়ার দিনেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়বে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার মন খারাপ! মহালয়ার আগেই ভাসবে বাংলা? রইল বড় আপডেট

কলকাতার আকাশ মেঘলা থাকবে। কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার মন খারাপ! মহালয়ার আগেই ভাসবে বাংলা? রইল বড় আপডেট

আজ সকাল থেকেই উত্তরবঙ্গের আকাশ মেঘলা। বুধবার রাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে কয়েকটি জেলায়। আজ কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া, কালিম্পংয়ের কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে। আজকের পর থেকেই উত্তরে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে।

আবহাওয়ার মন খারাপ!, মহালয়ার আগেই ভাসবে বাংলা? রইল বড় আপডেট

আবহাওয়ার মন খারাপ! মহালয়ার আগেই ভাসবে বাংলা? রইল বড় আপডেট
আবহাওয়ার মন খারাপ! মহালয়ার আগেই ভাসবে বাংলা? রইল বড় আপডেট

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন