সবশেষে তিনি বলেন,"২০২৯ সালের জানুয়ারি মাসে যখন ফের নির্বাচন হবে, তখন সংসদ ব্যবহার করুন, ৬ মাস যা খেলার খেলে নিন, কিন্তু তার আগে অবধি দেশের গরিব, যুব, কৃষক ও মহিলাদের সহযোগিতার জন্য কাজ করুন।"
দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেটকে কটাক্ষ করে বাংলার শাসক দল তৃণমূল। এবার পালা রাজ্যের। আগামী সপ্তাহে বিধানসভার বাজেট অধিবেশন (Assembly Budget Session)। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ।
আজ অর্থমন্ত্রী অন্তর্বর্তী বাজেট ঘোষণা (Budget Session on 1 February) করবেন যার মেয়াদ কয়েক মাস। তবুও সাধারণ মানুষের প্রত্যাশা রয়েছে এই বাজেট ঘিরে। জেনে নিন কোন কোন ক্ষেত্রে কী কী পরিবর্তন আসতে পারে?
রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে যে দ্বন্দ্ব রাজ্যের শুরু হয়েছিল, সেই দ্বন্দ্বের অবসান ঘটতে চলেছে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি সংঘাতের আবহ ঘুচিয়ে মন্ত্রীসভার অনুমোদিত ভাষণ পড়বেন রাজ্যপাল। যা সরাসরি সম্প্রচারের অনুমতি দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তবে এবার রাজ্যপালের বক্তব্য পেশের সময় অনুপস্থিত বিরোধী দলের ২০ জন বিধায়ক।
বরং সেই সংক্রান্ত সিদ্ধান্ত হতে পারে বাজেটের পর মার্চ মাসে। মার্চে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়ানো হতে পারে বলে মনে করছেন তাঁরা।
মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের মাধ্যমে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। আগামীকাল বাজেট পরিবেশন করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে এই বাজেট দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করবে। এমনটাই আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
চলতি মাসেই শুরু বাজেট অধিবেশন। আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। আগামী এপ্রিল মাসের ৬ তারিখ শেষ হবে অধিবেশন। সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, আগামী ৬৬ দিনের মধ্যে ২৭ দিন চলবে অধিবেশন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্যে দিয়ে শুরু হবে অধিবেশন। ২৪ এর নির্বাচনের আগে এবছরের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ।