আজ থেকেই শুরু হচ্ছে সংসদে বাজেট অধিবেশন। আগামীকাল পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন নির্মলা সীতারামণ। লোকসভা ও রাজ্যসভায় পেশ হবে আর্থিক সমীক্ষা রিপোর্ট। অগ্নিবীর, নিট দুর্নীতি, কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার সহ একাধিক ইস্যু নিয়ে সুর চড়াতে পারে বিরোধী শিবির। অন্যদিকে এই বাজেট অধিবেশন মোদি সরকারকে চাপে ফেলতে চলেছে বিরোধী এবং শরিকরাও। বাজেট অধিবেশনের আগে সংসদে দাঁড়িয়ে বিরোধীদের উদ্দেশ্যে মোদি বলেন আগামী পাঁচ বছর দেশের জন্য লড়তে হবে, ২০২৪ লোকসভা ভোটের পর এই প্রথম বাজেট পেশ করতে চলেছে কেন্দ্র।

মোরারজি দেশাইয়ের টানা ছয়বারের রেকর্ড ভেঙে থানা সাতবার বাজে পেশ করতে করবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন। যা ভারতীয় সংসদের ইতিহাসে এ এক নয়া নজির। তবে বাজেট পেশের আগে বেকারত্ব, জিডিপি বৃদ্ধি, বাজেটে ঘাটতি, মূল্যবৃদ্ধির মতো একাধিক আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করবেন অর্থমন্ত্রী। যেমনটা জানা গেছে নতুন সংসদ ভবনে এই প্রথমবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে।



এই বাজেট অধিবেশনে মূলত ৬ টি বাজেট পেশ করবে এনডিএ সরকার। তবে সোমবার সংসদে অধিবেশন শুরুর আগে তাঁর বিরোধীদের প্রতি উদ্দেশ্য করে আক্রমণ সানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন,”প্রথমবার কোনও সরকার টানা তৃতীয়বার ক্ষমতায় এসে বাজেট পেশ করতে চলেছে। কিছু দলের নেতিবাচক রাজনীতির জন্য সব সাংসদ নিজেদের এলাকার সমস্যার কথা সংসদে তুলে ধরতেই পারেনি৷
অনেক রাজনৈতিক দল সংসদের অপব্যবহার করেছেন৷ অন্তত নতুন সাংসদদের কথা ভেবে তাঁদের আলোচনায় অংশ নেওয়ার সুযোগ দিন৷ ১৪৭ কোটির জনতা এই সরকারকে দেশসেবার হুকুম দিয়েছে ৷ জনতা এখানে আমাদের দেশের জন্য পাঠিয়েছে, দলের জন্য নয়৷ এই সংসদও দেশেরই, কোনও দলের নয়৷
আগামী পাঁচ বছর দেশের জন্য লড়তে হবে, বিরোধীদের বাজেট বার্তা দিলেন মোদি

এছাড়াও বিরোধীদের উদ্দেশ্যে নমনীয় বার্তা দিয়ে তিনি বলেন,”দেশবাসী তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন৷ রাজনৈতিক লড়াই অনেক হয়েছে, এবার নির্বাচিত সব সাংসদদের কর্তব্য, সব রাজনৈতিক দলের দায়িত্ব, আগামী পাঁচ বছর সঠিক ভাবে পালন করুন দেশের হয়ে এবার একসঙ্গে লড়ার সময়।” সবশেষে তিনি বলেন,”২০২৯ সালের জানুয়ারি মাসে যখন ফের নির্বাচন হবে, তখন সংসদ ব্যবহার করুন, ৬ মাস যা খেলার খেলে নিন, কিন্তু তার আগে অবধি দেশের গরিব, যুব, কৃষক ও মহিলাদের সহযোগিতার জন্য কাজ করুন।”









