নজরবন্দি ব্যুরোঃ বুধবার বাজেট। সেই বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ অষ্টম বেতন কমিশনের ঘোষণা করতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের বাজেটে অষ্টম বেতন কমিশন ও ডিএ-র উল্লেখ থাকবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃ সিবিআইয়ের ভূমিকা বিরক্ত বিচারপতি, নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন ঘটনা


ফলে এক ধাক্কায় অনেকটাই বেতন বাড়বে সরকারি কর্মচারীদের। নিম্ন স্তর থেকে শীর্ষ পর্যায়, সব সরকারি আধিকারিকদেরই বেতন বাড়বে। আসলে সরকারি কর্মীদের একাংশ দীর্ঘদিন ধরে সপ্তম পে কমিশন সংস্কার করে অষ্টম পে কমিশন চালুর দাবি আসছেন। কিন্তু সেটা এখনও হয়ে উঠেনি বিভিন্ন কারণে।

তাই এবার বিশেষজ্ঞরা মনে করছেন সরকারী কর্মীদের সেই দাবি এবার মেনে নিতে পারে সরকার। বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনেই বেতন পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। অষ্টম বেতন কমিশন কার্যকর হলে মূল বেতনের পাশাপাশি সরকারি কর্মচারীদের ভাতাও উল্লেখযোগ্যভাবে বাড়বে।



কর্মচারীদের ফিটমেন্ট ফ্যাক্টরও বৃদ্ধি পেতে পারে। অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম মাসিক বেসিক বেতন ১৮ হাজার থেকে সরাসরি ২৬ হাজার টাকা হবে। পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টর বাড়বে সাড়ে তিন শতাংশেরও বেশি।
বাজেটে অষ্টম বেতন কমিশনের ঘোষণা হতে পারে! কত বাড়বে বেতন?

আবার অনেক বিশেষজ্ঞরা মনে করছেন এই বাজেটে মহার্ঘ ভাতা নিয়ে কোনও ঘোষণার সম্ভাবনা নেই। বরং সেই সংক্রান্ত সিদ্ধান্ত হতে পারে বাজেটের পর মার্চ মাসে। মার্চে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়ানো হতে পারে বলে মনে করছেন তাঁরা।







