রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছেন বিরোধীরা। মঙ্গলবার বিধানসভায় অনন্য প্রতিবাদ কর্মসূচি দেখা গেল শুভেন্দুদের। এদিন বিধানসভার অন্দরে প্রতীকী মশা নিয়ে প্রতিবাদে সামিল হলেন বিজেপির পরিষদীয় দল। সঙ্গে শুভেন্দু অধিকারীদের স্লোগান “ডেঙ্গুর সরকার আর নেই দরকার”।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে মন্ত্রী অখিল গিরির মন্তব্যের জেরে বিধানসভায় মুলতুবি প্রস্তাব দিল বিজেপির পরিষদীয় দল। আদিবাসী সম্প্রদায়ের উত্তরীয় পরে এদিন বিধানসভায় প্রবেশ করেন বিজেপি বিধায়করা। এরপরেই বিধানসভায় মুলতুবি প্রস্তাব দেওয়া হয় বিজেপির তরফে। অখিলের বিরুদ্ধে মুলতুবি প্রস্তাব –এর পাশাপাশি মন্ত্রীপদ থেকে অখিল গিরিকে অপসারণের দাবিতে সরব হন বিজেপি বিধায়করা।
কয়লা পাচারের টাকা এক প্রভাবশালী নেতার কাছে গেছে। শুক্রবার সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করে বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, শাসক দলের ওই প্রভাবশালী নেতার কাছে ১ হাজার কোটি টাকা গেছে। শুভেন্দুর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে।
বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়লাভের পর তৃণমূলে যোগদান করেছিলেন মুকুল রায়। এরপর খাতায় কলমে তাঁকে বিজেপির বিধায়ক ঘোষণা করে পিএসির চেয়ারম্যান পদের জন্য নির্বাচিত করা হয়েছিল। তা নিয়ে স্পিকার এবং তৃণমূলের বিধায়কদের বিরুদ্ধে মন্তব্য করে বসেন বাদশা মৈত্র এবং কৌস্তুভ বাগচি। স্পিকারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য, সেকারণেই তাঁদের তলব করা হয়েছে।
১৮ তারিখ থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। চলবে ৩০ নভেম্বর অবধি। গত বিধানসভা অধিবেশনে শাসক দলের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সোচ্চার হয়েছিল রাজ্যের বিরোধী দল বিজেপি। এবার ১৮ নভেম্বর থেকে শুরু অধিবেশন। একাধিক পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির।