আগামী মাসের শুরুতেই শুভেন্দুর গড়ে সভা করবেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে রবিবার ফের ডিসেম্বরে ডেডলাইন দিলেন শুভেন্দু অধিকারী। জল্পনা বাড়িয়ে জানালেন, তৃণমূলের সবচেয়ে বড় চোর ধরা পড়বে। এমনকি তাঁর বক্তব্যে শোনা গেল সরকার বদলের ইঙ্গিত।
চরম প্রতিদ্বন্দ্বিতা দুই পক্ষের মধ্যে। অথচ শুক্রবার বিধানসভার ছবি দেখে চমকে উঠেছিল রাজনইতিক মহল। বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কক্ষে প্রবেশ করেছেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং মনোজ টিগ্গা। একার ডাক পড়লেও দুই সতীর্থকে সঙ্গে নিয়ে গেলেন বিরোধী দলনেতা।
বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে একে অপরের প্রতিপক্ষ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। এরপর এক বছরের বেশী সময় ধরে একে অপরের বিরুদ্ধে বেনজির আক্রমণ শানিয়ে গেছেন। শুক্রবার অন্য ছবি দেখল বিধানসভা। মমতার ঘরে 'ভাই' শুভেন্দু। সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা এবং অগ্নিমিত্রা পাল।
বিধানসভা নির্বাচনের পর মোদি সরকারের মন্ত্রক হারাতেই দলবদল করে ফেলেন বাবুল সুপ্রিয়। পরে উপনির্বাচনে জয়লাভ করে সোজা জায়গা করে নেন মমতার মন্ত্রীসভায়। এরই মধ্যে সময় পেরিয়েছে তিন মাস। ‘দক্ষ’ বাবুলের কাজ নিয়ে বৃহস্পতিবার উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংক্ষিপ্ত সময়ের জন্য বিধানসভায় বাবুল বনাম মমতা –র ছবি ধরা পড়ল।
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা দফতরের একাধিক আধিকারিকরা এই মুহুর্তে জেল হেফাজতে রয়েছেন। দুর্নীতি নিয়ে পেঁয়াজের খসার মতো একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করেছে। এরই মধ্যে বৃহস্পতিবার নিয়োগ নিয়ে বিশেষ মন্তব্য করে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, নতুন পদে নিয়োগের কথা ভাবলেই আদালতে চলে যাচ্ছে।
বকেয়া ডিএর দাবিতে উত্তাল রাজপথ। বকেয়া ডিএ সহ একাধিক দাবিতে ফের কলকাতায় বিক্ষোভে নামল সরকারি কর্মচারীরা। এদিন ধর্মতলা থেকে বিধানসভার উদ্দেশ্যে রওনা দেন সরকারি কর্মচারিরা। কিন্তু বিধানসভার ২ নম্বর গেটের সামনে তাঁদের আটকে দেওয়া হয়। পুলিশের সঙ্গে শুরু হয় খন্ডযুদ্ধ। টেনে হিঁচড়ে আন্দোলনকারীদের পিরজন ভ্যানে তোলা হয়
মিঠুন চক্রবর্তীর সফরসঙ্গী হওয়ার কথা ছিল রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। কিন্তু মিঠুন চক্রবর্তীর সঙ্গে সফর বাতিল করলেন বিজেপি সভাপতি। বরং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজভবনে যাবেন তিনি। মহাগুরুর যাত্রায় সঙ্গী বদল, তবে কী শুভেন্দু এবং সুকান্তর মধ্যে যে ফাটল নিয়ে যে জল্পনা শুরু হয়েছিল, সেই ক্ষতে প্রলেপ দিতেই এই পদক্ষেপ?