নজরবন্দি ব্যুরোঃ চরম প্রতিদ্বন্দ্বিতা দুই পক্ষের মধ্যে। অথচ শুক্রবার বিধানসভার ছবি দেখে চমকে উঠেছিল রাজনইতিক মহল। বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কক্ষে প্রবেশ করেছেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং মনোজ টিগ্গা। একার ডাক পড়লেও দুই সতীর্থকে সঙ্গে নিয়ে গেলেন বিরোধী দলনেতা। কারণ কী?
আরও পড়ুনঃ Mamata-Suvendu: মমতার ঘরে ‘ভাই’ শুভেন্দু, বিধানসভায় অন্য ছবি


এদিন বিধানসভার মার্শাল এসে বিরোধী দলনেতাকে খবর দেন মুখ্যমন্ত্রী তাঁকে নিজের কক্ষে ডেকেছেন। শুভেন্দুকে একা ডাকা হলেও সঙ্গে দুই সতীর্থ অগ্নিমিত্রা ও মনোজকে সঙ্গে নিয়ে গেলেন তিনি। যদিও সেই বইঠক দীর্ঘস্থায়ী হয়নি। বিধানসভার বেল পড়তেই অধিবেশনে যোগ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বললেন, চায়ে পে চর্চার কথা। আবার শুভেন্দু অধিকারী জানালেন, তাঁরা চা পান করেননি। অগ্নিমিত্রা পল জানালেন, শুধুমাত্র শুভেচ্ছা বিনিময় হয়েছে।

শুভেন্দুর একা না যাওয়ার কারণ হিসাবে শুভেন্দু জানিয়েছেন, তিনি একসময় ওই দলের সদস্য ছিলেন। দীর্ঘ সময় ধরে সামলেছেন একাধিক মন্ত্রক। তাই একা বৈঠক করতে গেলে বিতর্ক দেখা দিত। তাই অগ্নিমিত্রা পল এবং মনোজ টিগ্গাকে সঙ্গে নিয়ে গেলেন।
রাজনৈতিক মহলের ধারণা, ২০২১ সালের নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, মুখ্যমন্ত্রীকে পরাজিত করে বিরোধী দলনেতার তকমা পেয়েছেন শুভেন্দু অধিকারী। তারপর থেকে একে অপরের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানিয়ে গেছেন দুই পক্ষ। কখনও কম্পার্টমেণ্টল মুখ্যমন্ত্রী আবার কখনও তৃণমূলকে পিসি ভাইপোর কোম্পানি বলেও কটাক্ষ করতে ছাড়েননি। আবার বলেছেন, ডিসেম্বরেই সরকার বদলে যাবে।


একার ডাক পড়লেও দুই সতীর্থর সঙ্গে গেলেন বিরোধী দলনেতা, বিধানসভায় অন্য ছবি

রাজনৈতিক মহলের ধারণা, শুভেন্দু অধিকারীদের ডেকে বিরোধী শিবিরকে চাপে ফেলার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী। বিরোধীদের আক্রমণ থামাতেই এই পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।







