Mamata-Suvendu: মমতার ঘরে ‘ভাই’ শুভেন্দু, বিধানসভায় অন্য ছবি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে একে অপরের প্রতিপক্ষ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। এরপর এক বছরের বেশী সময় ধরে একে অপরের বিরুদ্ধে বেনজির আক্রমণ শানিয়ে গেছেন। শুক্রবার অন্য ছবি দেখল বিধানসভা। মমতার ঘরে ‘ভাই’ শুভেন্দু। সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক মনোজ টিগ্‌গা এবং অগ্নিমিত্রা পাল। পুরাতন সতীর্থকে দেখে ভাই বলে সম্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ Abhishek Banerjee: কয়লা মাফিয়ার সঙ্গে কী করছেন কেন্দ্রীয় মন্ত্রী? প্রশ্ন তুলে ট্যুইট অভিষেকের

সম্প্রতি তৃণমূল বনাম বিজেপির দ্বন্দ্ব রাজ্য রাজনীতিতে চুড়ান্ত পর্যায়ে উপস্থিত হয়েছে। রাজ্যপালের শপথ গ্রহণের দিনেও মুখ্যমন্ত্রী চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শুভেন্দুকে চা খেতে ডেকেছিলাম। পরে শুভেন্দু অবশ্য শুধুমাত্র সৌজন্য সাক্ষাত বলেছেন। এড়িয়ে গেছেন চা খাওয়ার প্রসঙ্গ।

মমতার ঘরে 'ভাই' শুভেন্দু, হঠাৎ কী হল? 
মমতার ঘরে ‘ভাই’ শুভেন্দু, হঠাৎ কী হল?

এদিন বিধানসভার অধিবেশন চলাকালীন শুভেন্দুকে ভাই বলে সম্বোধন করেন মমতা। তিনি বলেন, ভাইয়ের মতো স্নেহ করতাম যাঁকে, সে বললেন গণতন্ত্র নিয়ে। একইসঙ্গে শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দল গঠনের সময় আপনি ছিলেন না। শিশির দা আমাদের বিরুদ্ধে প্রাথী হয়েছিলেন। আমি তাকে সন্মান করি।

মমতার ঘরে ‘ভাই’ শুভেন্দু, হঠাৎ কী হল? 

মমতার ঘরে 'ভাই' শুভেন্দু, হঠাৎ কী হল? 
মমতার ঘরে ‘ভাই’ শুভেন্দু, হঠাৎ কী হল?

তবে এই ছবি দেখে বেশ চমকে গেছে রাজনৈতিক মহল। কারণ, বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এরপর বেনজির ভাষায় আক্রমণ করেছেন শুভেন্দু। কখনও কম্পার্টমেণ্টল মুখ্যমন্ত্রী আবার কখনও তৃণমূলকে পিসি ভাইপোর কোম্পানি বলেও কটাক্ষ করতে ছাড়েননি। আবার বলেছেন, ডিসেম্বরেই সরকার বদলে যাবে। তারপরেও কেন এই সাক্ষাৎ? প্রশ্ন খুঁজে বেড়াচ্ছে রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত