ওটিটিতে জমজমাট সপ্তাহ! ‘ধুরন্ধর’ থেকে প্রশ্নফাঁস থ্রিলার—কোনটা দেখবেন?

‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’, ‘কর্তব্য’ থেকে ‘এক্সাম’—এই সপ্তাহে ওটিটিতে মুক্তি পাচ্ছে একাধিক ছবি ও সিরিজ়, থ্রিলার ও অ্যাকশনে জমজমাট বিনোদন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সিনেমা হল মিস করেছেন? চিন্তা নেই—এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে একের পর এক বড় রিলিজ়। রণবীর সিংহের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ থেকে শুরু করে প্রশ্নপত্র ফাঁসের চাঞ্চল্যকর কাহিনি—অ্যাকশন, থ্রিলার আর ড্রামায় ভরপুর বিনোদনের ডোজ় নিয়ে হাজির নতুন ছবি ও সিরিজ়।

সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে ঝড় তোলা এই ছবির দ্বিতীয় ভাগ এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে। জসকিরত থেকে হামজ়া হয়ে ওঠার গল্প, আর রণবীর সিংহের শক্তিশালী অভিনয়—সব মিলিয়ে দর্শকদের জন্য বড় চমক।

ওটিটিতে জমজমাট সপ্তাহ! ‘ধুরন্ধর’ থেকে প্রশ্নফাঁস থ্রিলার—কোনটা দেখবেন?
ওটিটিতে জমজমাট সপ্তাহ! ‘ধুরন্ধর’ থেকে প্রশ্নফাঁস থ্রিলার—কোনটা দেখবেন?

অন্যদিকে, সইফ আলি খান অভিনীত ‘কর্তব্য’ও এই সপ্তাহের অন্যতম আলোচিত রিলিজ়। এক পুলিশ অফিসারের দ্বন্দ্ব—দায়িত্ব বনাম ব্যক্তিগত জীবন—এই টানাপোড়েন নিয়েই এগোবে গল্প। পুলকিত পরিচালিত এই থ্রিলার মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সে।

ওটিটিতে জমজমাট সপ্তাহ! ‘ধুরন্ধর’ থেকে প্রশ্নফাঁস থ্রিলার—কোনটা দেখবেন?

ক্রাইম থ্রিলার প্রেমীদের জন্য থাকছে ‘ইনস্পেক্টর অবিনাশ’ সিজ়ন ২। রণদীপ হুডার অভিনয়ে উত্তরপ্রদেশের অপরাধজগতের বিরুদ্ধে এক পুলিশ অফিসারের লড়াই আবারও সামনে আসবে। বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি এই সিরিজ়ে ব্যক্তিগত সংগ্রামও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

ওটিটিতে জমজমাট সপ্তাহ! ‘ধুরন্ধর’ থেকে প্রশ্নফাঁস থ্রিলার—কোনটা দেখবেন?
ওটিটিতে জমজমাট সপ্তাহ! ‘ধুরন্ধর’ থেকে প্রশ্নফাঁস থ্রিলার—কোনটা দেখবেন?

নেটফ্লিক্সে ফিরছে জনপ্রিয় চরিত্র ‘বার্লিন’। ‘বার্লিন অ্যান্ড দ্য লেডি উইথ অ্যান আরমাইন’-এ এক মূল্যবান চিত্রকর্ম চুরিকে কেন্দ্র করে গড়ে উঠবে নতুন অ্যাডভেঞ্চার, যা থ্রিলারপ্রেমীদের টানবে।

ওটিটিতে জমজমাট সপ্তাহ! ‘ধুরন্ধর’ থেকে প্রশ্নফাঁস থ্রিলার—কোনটা দেখবেন?

এ ছাড়াও প্রাইম ভিডিয়োয় আসছে ‘এক্সাম’—একেবারে অন্য স্বাদের সিরিজ়। সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কেলেঙ্কারি এবং তার বিরুদ্ধে এক তরুণীর লড়াই—এই সিরিজ় ইতিমধ্যেই আলোচনায়।

ওটিটিতে জমজমাট সপ্তাহ! ‘ধুরন্ধর’ থেকে প্রশ্নফাঁস থ্রিলার—কোনটা দেখবেন?

সব মিলিয়ে, ১৫ মে থেকে ওটিটি প্ল্যাটফর্মে একাধিক ঘরানার কনটেন্ট মুক্তি পাচ্ছে, যা দর্শকদের জন্য একেবারে ফুল প্যাকেজ বিনোদন

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন