ছোটপর্দায় ফিরেই শর্ত পরানের, ‘সাড়ে চার ঘণ্টার বেশি শুটিং নয়’

দীর্ঘ বিরতির পর ‘সংসার সংকীর্তন’ ধারাবাহিকে ফিরছেন পরান বন্দ্যোপাধ্যায়। বয়সের কারণে শুটিংয়ের সময়সীমা বেঁধে দিলেন প্রবীণ অভিনেতা।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দীর্ঘ বিরতির পর আবার ছোটপর্দায় ফিরছেন বর্ষীয়ান অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়—তবে এবার স্পষ্ট শর্ত রেখে। বয়সজনিত কারণে দীর্ঘ সময় কাজ করা সম্ভব নয়, তাই দিনে সাড়ে চার ঘণ্টার বেশি শুটিং করবেন না বলেই জানিয়ে দিয়েছেন তিনি।

‘সংসার সংকীর্তন’ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় প্রত্যাবর্তন ঘটছে তাঁর। বহু বছর আগে ‘বয়েই গেলো’, ‘সংসার সুখের হয় রমণীর গুণে’, ‘প্রলয় আসছে’-র মতো জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে। সেই অভিজ্ঞতার পর দীর্ঘ বিরতি কাটিয়ে আবার অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এই নতুন ধারাবাহিকে মূল আকর্ষণ ঘটি-বাঙালের মজাদার সংঘাত। কেন্দ্রীয় চরিত্রে থাকছেন সব্যসাচী চৌধুরীমানালি দে। পাশাপাশি পরান বন্দ্যোপাধ্যায় ও শুভাশিস মুখোপাধ্যায়-এর জুটি নিয়েও দর্শকদের আগ্রহ তুঙ্গে।

কিন্তু এতদিন পর হঠাৎ কেন এই প্রত্যাবর্তন? অভিনেতার কথায়, প্রযোজনা সংস্থার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কই প্রধান কারণ। তাঁদের সঙ্গে আগেও ‘কীর্তন’ ও ‘কীর্তনের পর কীর্তন’ ছবিতে কাজ করেছেন তিনি। সেই সূত্রেই এই ধারাবাহিকে অভিনয়ের প্রস্তাব পান।

তবে বয়সের কথা মাথায় রেখে স্পষ্ট করে দিয়েছেন নিজের সীমাবদ্ধতা। পরান বলেন, “এখন আর ১৪ ঘণ্টা কাজ করা সম্ভব নয়। দৃষ্টিশক্তিও কমেছে। দিনে মোটামুটি ছ’ঘণ্টা বাইরে থাকতে পারি, তার মধ্যে সাড়ে চার ঘণ্টার বেশি শুটিং করতে পারব না।”

তাঁর এই শর্ত মেনেই ধারাবাহিকের শুটিংয়ের পরিকল্পনা করা হচ্ছে। অভিনেতার কথায়, “ভালবাসার টানেই কাজটা করছি।” সব মিলিয়ে, ছোটপর্দায় পরান-শুভাশিস জুটির প্রত্যাবর্তন এখন দর্শকদের কাছে বড় আকর্ষণ হয়ে উঠতে চলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর