Abhishek Banerjee: কয়লা মাফিয়ার সঙ্গে কী করছেন কেন্দ্রীয় মন্ত্রী? প্রশ্ন তুলে ট্যুইট অভিষেকের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কয়লা পাচার মামলাকে কেন্দ্র করে বেড়েছে রাজনৈতিক উত্তাপ। তৃণমূল বনাম বিজেপির দ্বন্দ্ব ঘিরে সরগরম পরিস্থিতি। এরই মধ্যে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। তৃণমূল সাংসদের প্রশ্ন, কয়লা মাফিয়ার সঙ্গে কী করছেন কেন্দ্রীয় মন্ত্রী?

আরও পড়ুনঃ Supreme Court: সুপ্রিম স্থগিতাদেশে স্বস্তি রাজ্যের, অবৈধ চাকরি প্রাপকদের নিয়ে বিশেষ নির্দেশ

এদিন ট্যুইট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, আমি আশ্চর্য হচ্ছি কয়লা মাফিয়া জয়দেব খাঁ –এর সঙ্গে কি করছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। দেশের সম্পদ লুঠ করতে কী বিজেপিতে স্বাগত জানানো হচ্ছে? একইসঙ্গে সিবিআই ও ইডির উদ্দেশ্যে তাঁর মন্তব্য, মন্ত্রী মাফিয়াদের এই চক্র এড়িয়ে যাচ্ছে সিবিআই এবং ইডি।

কয়লা মাফিয়ার সঙ্গে কী করছেন কেন্দ্রীয় মন্ত্রী? অভিষেকের ট্যুইট ঘিরে উঠছে প্রশ্ন 
কয়লা মাফিয়ার সঙ্গে কী করছেন কেন্দ্রীয় মন্ত্রী? অভিষেকের ট্যুইট ঘিরে উঠছে প্রশ্ন

এর আগে একাধিকবার কয়লা পাচার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে এবং কলকাতার সদর দফতরে তলব করে ইডি। বারবার ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে তৃণমূলের সাধারণ সম্পাদককে। প্রতিবারেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগতে পিছপা হননি অভিষেক।

তিনি বলেন, বিএসএফের নাকের তলা দিয়ে গরু পাচার হয়, কয়লা পাচার হয়। আর ওরা তৃণমূলের দিকে আঙুল তোলে! কোলিয়ারির  নিরাপত্তা দায়িত্বে কে রয়েছে? সিআইএসএফ। সীমান্তে নিরাপত্তার দায়িত্বে কে রয়েছে? বিএসএফ। তা হলে কীভাবে গরু পাচার হয়? কীভাবে কয়লা পাচার হয়?  তা হলে পাচারের টাকা কি দিল্লি গিয়ে পৌঁছচ্ছে? এর অপদার্থতা কার? বারবার এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অভিষেক।

কয়লা মাফিয়ার সঙ্গে কী করছেন কেন্দ্রীয় মন্ত্রী? অভিষেকের ট্যুইট ঘিরে উঠছে প্রশ্ন 

কয়লা মাফিয়ার সঙ্গে কী করছেন কেন্দ্রীয় মন্ত্রী? অভিষেকের ট্যুইট ঘিরে উঠছে প্রশ্ন 
কয়লা মাফিয়ার সঙ্গে কী করছেন কেন্দ্রীয় মন্ত্রী? অভিষেকের ট্যুইট ঘিরে উঠছে প্রশ্ন

পঞ্চায়েত নির্বাচনের আগে শাসক দলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে প্রচারে নেমছে রাজ্যের সমস্ত বিরোধী দলগুলি। পাল্টা জনসংগঠনের ওপর জোর দিচ্ছে শাসক দল তৃণমূল। আগামী মাসের শুরুতেই কাঁথিতে বিরাট সমাবেশের কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাসভবন থেকে মাত্র ২০০ মিটার দূরে সভা করার কথা রয়েছে তাঁর। সেখান থেকেও কী বার্তা দেবেন অভিষেক? এখন সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর